সাফো-র কবিতা
অনুবাদ : উৎপলকুমার বসু
প্রসঙ্গকথা : প্রায় আড়াই হাজার বছর আগে গ্রীক কবি সাফো এই কবিতাগুলি লিখেছিলেন। তিনি ছিলেন সমকামী। ক্বচিৎ উভকামীও বটে। যে-দ্বীপে তিনি জন্মেছিলেন তার নাম লেসবস। সমগ্র দ্বীপটিকে সাফো কবিতায়, নাচে-গানে, অভিনয়ে এক শিল্পের ভূস্বর্গে পরিণত করেছিলেন। তাঁর সমসাময়িক এপিক কবি ছিলেন হোেমর। হোমরের রচিত মহাকাব্যের বিষয় ছিল রাজা-রাজড়ার গল্প, যুদ্ধবিগ্রহের গাথা, অতিমানুষদের প্রেম ও পতনের কাহিনি। সাফো লিখেছেন লিরিক- ব্যক্তিগত সুখ-দুঃ খের গান, আনন্দ ও হতাশার গোপন মেয়েলি কথা। তাঁর অনেক লেখার ভাঙা টুকরো পাওয়া গেছে মাত্র। সে-সব পড়ে আপ্লুত হয়েছেন সেকালের প্লেটো-অ্যারিস্টটলের মতো দার্শনিকবৃন্দ থেকে একালের, দূর বাংলার, এক আধুনিক স্থানীয় কবি পর্যন্ত। এখানে তার কিছু উদাহরণ রইল।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি