প্রসঙ্গ ভারতবর্ষ : বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
জীবেন্দু রায়

মূল্য
₹300.00
ক্লাব পয়েন্ট: 10
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

প্রসঙ্গ ভারতবর্ষ : বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ 

জীবেন্দু রায় 

প্রচ্ছদ : শুভদীপ সেনশর্মা 

বইটির মূল প্রতিপাদ্য হল একজন জমিদার, সংসারী গৃহস্থ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠাপ্রাপ্ত মহাকবির সঙ্গে একজন জীবনের প্রায় নিরাশ্রয় অন্নহীন পর্ব থেকে ধর্ম ও দর্শনের ক্ষেত্রে স্বদেশে ও পশ্চিমে বিপুলভাবে সমাদৃত 'সাইক্লোনিক' ভারতীয় সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশন-বেলুড় মঠের প্রতিষ্ঠাতার চিন্তার তুলনামূলক আলোচনা একজন অপৌত্তলিক একেশ্বরবাদী; আর একজন ঐতিহ্যাশ্রয়ী হিন্দুধর্মে পূর্ণ বিশ্বাস রেখে সব অর্থে অদ্বৈতবাদী। দুজনের ধর্মবিশ্বাসে অবশ্যই কিছু ভিন্নতা আছে। যদিও দুজনেই হিন্দু। ভিন্নতা নেই ভারতবোধে। ভারতের সর্বাত্মক কল্যাণ দুজনেরই ভারাত-বোধ তথা ভারতচিন্তার অভিমুখ। এ সংক্রান্ত বক্তব্যেও আশ্চর্য অভিন্নতা। আলোচনায় সে কথাই উপস্থাপিত হয়েছে লেখকের চিন্তার সামর্থের মাপে। ঊনবিংশ-বিংশ শতাব্দী মিলিয়ে এই দুজন প্রকৃতই ভারত-পথিক এবং কালান্তরের পথিক। নতুন কালের ভাবগঙ্গার ভগিরথ। রামমোহন-কৃষ্ণদেবের উত্তরাধিকারের উত্তরসূরী হিসেবে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি