পূর্বী জাহ্নবী

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
রূপাঞ্জন গোস্বামী

মূল্য
₹275.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

পূর্বী জাহ্নবী 

রূপাঞ্জন গোস্বামী 

প্রচ্ছদ : কৃষ্ণেন্দু মন্ডল 

এক পৃথিবী শোক মাথায় নিয়ে দেবতাত্মা হিমালয়ের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন মন্দিরা। খুঁজে বেড়াচ্ছেন, দুর্গাপঞ্চমীর ভোরে উড়ে যাওয়া  নীলকন্ঠ পাখিটাকে। স্বামী মুকুল জানেন, পাখিটাকে আর কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না।

    কিন্তু সে কথা বিশ্বাস করেন না মন্দিরা। তিনি নিশ্চিত, হিমালয়ের পাখি হিমালয়েই ফিরে এসেছে। কারণ বাবা রামদাসের বলা কথা, কাসারদেবী মন্দির প্রাঙ্গনে কুড়িয়ে পাওয়া চিরকুট, আকাশগঙ্গা ছায়াপথের পাঠানো সংকেত, কখনও মিথ্যে হতে পারে না। 

    তাই পিছিয়ে পড়েছে ঝর্না, জঙ্গল, পাহাড় আর উপত্যকা। মুকুলকে নিয়ে উদভ্রান্তের মতো এগিয়ে চলেছেন মন্দিরা। হঠাৎই কাছে এগিয়ে এল 'জুড়ওয়া' পাহাড়। পূর্বী হাওয়ায় ভেসে এল জাহ্নবীর সুবাস। কিন্তু ও কী! ওরা কারা ঘুরে বেড়ায়! সবার অলক্ষ্যে পাহাড়চূড়ায়! 

মুকুলকে নিয়ে মন্দিরা শুরু করলেন এক অবিশ্বাস্য অভিযান। তবে সফল কি হল, তাঁদের এই অশ্রুস্নাত অভিযান! শোকের হিমালয় পেরিয়ে তাঁরা কি পৌঁছতে পারলেন, সত্য-শিব-সুন্দরের উপত্যকায়! সন্তানহারা এই দম্পতির ভাগ্যে কী লিখে রেখেছেন, ভৈরবপাহাড়ের চূড়ায় বসে থাকা কষ্টিপাথরের ‘বুঢঢি’ মাতা! 

প্রকাশক
দি ক্যাফে টেবিল
দি ক্যাফে টেবিল
অনুসরণকারী: 915

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি