রবীন্দ্রনাথ প্রসঙ্গে : অন্নদাশঙ্কর রায়

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অন্নদাশঙ্কর রায়
প্রকাশক দে'জ পাবলিশিং

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

রবীন্দ্রনাথ প্রসঙ্গে 

অন্নদাশঙ্কর রায় 

'গায়ত্রীমন্ত্রে আমার উপনয়ন হয়নি, হয়েছিল রবীন্দ্রনাথের কবিতায়'-এটা স্বয়ং অগ্নদাশঙ্করেরই স্বীকারোক্তি। তখন ছিলেন নেহাত বালক। যখন কলেজ-ছাত্র তখন রবীন্দ্রসন্দর্শনে যান শান্তিনিকেতানে, যে-প্রশ্ন করেন রবীন্দ্রনাথ তার বিশদভাবে উত্তর দেন 'সাহিত্য' শীর্ষক প্রবন্ধে। আবার জীবনের শেষ জন্মদিনের কবিভাটিও রবীন্দ্রনাথ লিখে পাঠান অন্নদাশঙ্করকেই। এইসব থেকে বোঝা যাবে কেমন ছিল রবীন্দ্রনাথ এবং অন্নদাশঙ্কর-দুজনের মধ্যেকার আত্মিক ও বৌদ্ধিক সম্পর্ক।

বাংলা প্রবন্ধসাহিত্যে অন্নদাশঙ্কর প্রবেশ করেন রবীন্দ্রনাথের 'রক্তকরবী'র উপরে প্রবন্ধ লিখে। প্রশিক্ষণ পর্বে ইংল্যান্ডে থাকাকালে লেখেন 'রবীন্দ্রাদিত্য' প্রবন্ধটি। তার পরে রবীন্দ্রনাথের উপরে আরও অনেক প্রবন্ধ লিখেছেন যেগুলি প্রকীর্ণ রয়ে গেছে বিভিন্ন গ্রন্থে। সবগুলি প্রবন্ধকে একত্র করে একটি গ্রন্থের আকারে প্রকাশিত হল এই প্রথম। এই রকম একটি গ্রন্থ প্রস্তুত ও প্রকাশ করার ইচ্ছা ছিল তাঁরও।

রবীন্দ্রনাথ রচিত সাহিত্যের আপেক্ষা রবীন্দ্রনাথ যাপিত জীবনই বিশেষভাবে কাদ্ধাপ্লুত করেছে অন্নদাশঙ্করকে। রবীন্দ্রনাথের প্রধান শিল্পকর্ম হিসেবে তিনি চিহ্নিত করেছেন রবীন্দ্রনাথের জীবনচর্যাকে। এই বিশেষ ব্যঞ্জনাকে বহন করার জন্যই 'জীবনশিল্পী' শব্দবন্ধটি উদ্ভাবন করে। নিজেও প্রয়াস পেয়েছেন আপন জীবনকে শিল্পরূপে গড়ে তুলতে। তাই ১৯৪৭-এ লেখা এক প্রবন্ধশেষে লেখেন, 'আমি প্রথমত জীবনশিল্পী, দ্বিতীয়ত দিখনশিল্পী'। ফলে 'রবীন্দ্রনাথ প্রসঙ্গে অন্নদাশঙ্কর রায়' গ্রন্থটি হয়ে উঠেছে অগ্রণী জীবনশিল্পী প্রসঙ্গে উত্তরসাধকের বিচার-বিবেচনা। এ এক বিস্ময়কর সংযোগও বটে। 

এই অসাধারণ সংকলন গ্রন্থ অবশ্যই জীবনজিজ্ঞাসুদের অনেক প্রশ্নের উত্তর জোগাবে। রবীন্দ্রনাথের জন্মসার্ধশত বৎসরে এ এক নিগূঢ় মেধাবী প্রকাশ।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি