রামমোহন রায় : বেলাশেষের দিনগুলি

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Mary Carpenter

মূল্য
₹450.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

রামমোহন রায় : বেলাশেষের দিনগুলি 

(ইংল্যান্ড প্রবাসে রামমোহন রায়-এর শেষ জীবনের প্রত্যক্ষ দর্শন) 

মেরি কার্পেন্টর 

সম্পাদনা : কণিষ্ক চৌধুরী

অনুবাদ : অমর্ত্য রায়, আবাহন দত্ত, কবিতা রায়চৌধুরী, তিস্তা লাহিড়ী, শুভদীপ মৈত্র, শুভময় ঘোষাল ও সৌমিত্র শঙ্কর সেনগুপ্ত। 

মেরি কার্পেন্টর রচিত 'দ্য লাস্ট ডেইজ ইন ইংল্যান্ড অব রাজা রামমোহন রায়'-এর বাংলা তরজমা। 

[রামমোহন কখনই কোনো ধরনের অলৌকিকতায় বিশ্বাস করতেন না। খ্রিস্টীয়, ইসলামীয় ও ব্রাহ্মণ্য ধর্মের অলৌকিক ও কুসংস্কারপূর্ণ ধ্যানধারণাগুলি ছিল তাঁর কাছে সমানভাবে পরিত্যাজ্য। 

....হিন্দুধর্ম বলতে তিনি যা বুঝতেন, তা মোটেই সদর্থক ছিল না। তিনি হিন্দুধর্মকে মিথ্যা ধর্ম হিসাবে বিবেচনা করে তাকে বর্জন করেছিলেন।... এইসব দেখে কোনো কোনো খ্রিস্টান মিশনারির মনে হয়েছিল, রামমোহন হয়তো গোপনে খ্রিস্টধর্ম গ্রহণ করেছেন।... তার উত্তরে রামমোহন বলেন "My Lord-you are under a mistake. I have not laid down one superstition to take up another."] 

মেরি কার্পেন্টর-এর The Last Days In England Of The Rajah Ram-mohan Roy প্রথম প্রকাশিত হয় ১৮৬৬ সালে, রামমোহন রায়ের মৃত্যুর (১৮৩৩) প্রায় তিন দশক পরে। তারপর থেকে বইটির একাধিক বিদেশি ও দেশি-সংস্করণ ও মুদ্রণ হলেও বাংলা ভাষায় প্রকাশিত হল এই প্রথম-প্রথম প্রকাশের দেড়শো বছর পেরিয়ে। ফলে সাধারণ পাঠকমহলের কাছে এতদিন এ-বই অধরাই থেকে গেছে। রামমোহনের জীবনের যে শেষ তিন বছর ইংল্যান্ড প্রবাসে কেটেছে, তাকেই প্রত্যক্ষ দর্শন করেছেন মেরি। সেখানে তাঁর বসবাস, ইউরোপের প্রগতিশীল অংশর সঙ্গে যোগাযোগ, স্বদেশের সমাজ ও ধর্ম সংস্কারের উদ্দেশ্যে তাঁর সংগ্রাম, মৃত্যু ও সমাহিতকরণ, এই সবই মেরি দেখেছেন তন্নিষ্ঠ হয়ে, সযত্নে লিপিবদ্ধ করেছেন। এ-বইয়ের পাতায় পাতায়। একই সঙ্গে, সেদেশে শিল্প বিপ্লব পরবর্তী সামাজিক সংকটের প্রেক্ষাপটে কীভাবে রামমোহন প্রাচ্যদেশীয় দর্শনের মূর্ত প্রতীক হয়ে ওঠেন এবং আলোর দিশারীর ভূমিকা পালন করেন, তারও ইঙ্গিত পাওয়া যায় মেরি-র রচনায়। আজ থেকে প্রায় দু-শতক আগে আমাদের সমাজ থেকে ধর্মীয় ভেদাভেদ ও কুসংস্কার নির্মূলীকরণ এবং নারীর স্বাধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে কিছু স্ববিরোধিতা সত্ত্বেও -যে সংগ্রাম রামমোহন করেছিলেন, তা আমাদের আজ নতুন করে ভাবার প্রেরণা জোগায়। এ-বই সেই প্রেরণার একজন অংশীদার হতে পারে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি