রং-তামাশা বিষয়ক

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
দেবাশিস রায়চৌধুরী

মূল্য
₹250.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

রং-তামাশা বিষয়ক 

দেবাশিস রায়চৌধুরী 

প্রচ্ছদ : দেবাশিস সাহা 

লেখকের ছবি : কৃষ্ণেন্দু পালিত 

সচেতন শিল্পীর সৃষ্টি মানেই সময়ের জলছাপ। এই গল্পগ্রন্থটিও তার অন্যথা নয়। ব্যক্তি সমাজ ও জীবনের গাঢ় রসে জারিত হয়েছে এর প্রতিটি গল্প। মফস থেকে শহর-প্রাত্যহিক যাপনের মধ্যে যে রাজনীতি, তার গতিপথে বয়ে চলেছে এই গল্পের নদী। মুখোশের আড়াল ছেড়ে গল্পের চরিত্ররা দাঁড়িয়েছে বাস্তবের মাটিতে। প্রথাগত নির্মাণ ভেঙে বিনির্মাণের পথই লেখকের অন্বেষণ। 

লেখক পরিচিতি : 

১৯৫৭ সালের জাতক দেবাশিস রায়চৌধুরী। নিজেকে আড়ালে রাখা একজন বলিষ্ঠ গল্পকার। 

সাধারণ মানুষের এষণার গভীরে অবিরত শোণিতক্ষরণ চলে। প্রেমে কিংবা দ্রোহে চুঁইয়ে পড়ে আমৃত্যু। অতিরিক্ত কিছু সত্য আঘাত করে দরজায়। আমরা রক্তের দাগ মুছি। দরজা খুলতে চাই না। শিরদাঁড়া ও তর্জনী এক সময় অবীর্য হয়। 

কম লেখেন। দেশ ও সমাজের বিপরীতে মধ্যচিত্ত ছিঁড়ে পুরোহিতের মতো লিখনপিঁড়ি হন।

কখনও কবিতা ও ছড়ায় তাঁর মগ্নতা দেখা যায়। সুপরিচিত মানবাধিকার কর্মী। এবং অন্যকথা পত্রিকার সম্পাদক মণ্ডলীর এক অগ্নিহোত্র। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি