সাধু কালাচাঁদের কাণ্ড-কারখানা (প্রথম খণ্ড)
কাহিনি : শ্যামল গঙ্গোপাধ্যায়
চিত্রায়ণ : সায়ন গুহ (তাতাই)
কালাচাঁদ, ফেল করা ছেলেটি—হঠাৎই মেদিনীপুরাণের গল্পকার হয়ে ওঠে; ট্রেনযাত্রায় জীবন্ত হয়ে ওঠে শতবর্ষ আগের ইতিহাস ও চরিত্ররা।
------
সাধু কালাচাঁদ মানে সেই ছেলেটি যে পাশ করতে না পেরে বারে বারে স্কুল বদলায়। যার বাঁ হাঁটুর মালাই-চাকিতে পার্মানেন্ট প্যাঁচড়া। ঢলঢলে প্যান্ট নেমে আসে কোমরের নিচে। বন্ধুর পায়রা সরিয়ে ফিষ্টি করে কালাচাঁদ। হুবহু নকল করে মাস্টারমশাইদের সই। তার তৈরি সলিউশনে উঠে যায় রেজাল্টের নম্বর। এই কালাচাঁদই মেদিনীপুরাণ-এর কাহিনী বলে। জঙ্গল নাইনের ট্রেনে হঠাৎই ফুটে ওঠে প্রায় সোয়াশো বছর আগের পৃথিবী। সেখানে মহারানীর পুলিশ নানাসাহেবকে খুঁজতে খুঁজতে এসে হাজির হয়। যাত্রীরা বসে বসে গিরীশ ঘোষ, দেবেন্দ্ৰনাথ ঠাকুর, শিশিরকুমার ঘোষেদের কথা বলে চলে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি