সাময়িক পত্রে বাংলা মঞ্চ ও নাটক
ড. শিপ্রা দত্ত
১৮১৮ থেকে ১৯০১ সাল পর্যন্ত বিভিন্ন সাময়িক পত্রে বাংলা নাটকের ইতিহাস সম্পর্কে গবেষণা করেছেন ড. শিপ্রা দত্ত। বাংলা থিয়েটার ইতিহাসে অমৃতবাজার পত্রিকা, সৌরভ, রঙ্গালয়, নাট্যমন্দির, নাচঘর, শিশির, রূপমঞ্চ, নাট্যপ্রতিভা, বাতায়ন, হিতৈষী, নটরাজ প্রভৃতি নামজাদা বেশ কিছু সাময়িকীর তৎকালীন ভূমিকা ঠিক কেমন ছিল এই বিষয়টির প্রতি বিশেষ জোর দিয়েছেন গবেষক। রুশ থিয়েটার, মস্কো আর্ট থিয়েটার বিষয়ক প্রবন্ধ, নরেশচন্দ্র দত্ত র থিয়েটার বিড়ম্বনা রচনা, শারদীয় সংখ্যায় নাচঘর পত্রিকায় প্রকাশিত দেব কার্মন সাহেবকা পাক্কা তামাসা নামে অর্দ্ধেন্দুশেখর মুস্তাফির ন্যাশনাল থিয়েটারে রঙ্গাভিনয়, নাট্যজগৎ রচনায় প্রকাশিত চমকপ্রদ সংবাদ তৎকালীন বঙ্গের শ্রেষ্ঠতম অভিনেত্রী শ্রীমতি তারাসুন্দরীর শিশিরকুমার গঠিত সম্প্রদায়ে যোগদান, জোড়াসাঁকো সান্যালভবনে প্রতিষ্ঠিত ন্যাশনাল থিয়েটারে সমস্ত নাটকেই স্ত্রী চরিত্রের ভূমিকায় ক্ষেত্রমোহন গঙ্গোপাধ্যায়ের অভিনয় প্রসঙ্গ র পাশাপাশি ইউরো-আমেরিকার রসিক মহলে ভিয়েনার যাদুকর ম্যাক্স রেনার্ড কিমবা গর্ডন ক্রেগের নানা অজানা তথ্য উঠে এসেছে সাময়িক পত্রের আলোচনায়। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রবন্ধাবলী, পত্রাবলী, বিজ্ঞাপনের আলোচনা থেকে জানা যায় সেই সময় প্রাচ্য ও প্রতীচ্যের নাট্যকার, নাটক, অভিনেতা, মঞ্চ র উৎকৃষ্ট মানের তত্ত্বমূলক আলোচনা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি