শৈবতীর্থ জল্পেশ মহাপীঠ
দীপক কুমার রায়
উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রধান শৈব মহাপীঠ জল্পেশ মন্দির। ইতিমধ্যে এই মন্দির সম্পর্কে জগদিন্দ্রদেব রায়কত, গোবিন্দশঙ্কর সর্বাধ্যক্ষ, উপেন্দ্রনাথ বর্মন, হরিপদ রায় গ্রন্থ লিখে নানা তথ্য তুলে ধরেছেন। জল্পেশ মন্দির নিয়ে তারপরেও নানা প্রশ্ন থেকে যায়, লোককথা কিংবদন্তীর মধ্যে মিশে যায় ইতিহাসের প্রত্ন-উপাদান। সেই সূত্র ধরে পুরোনো কিছু লেখার সঙ্গে সম্পাদকের নিজস্ব অভিমত তুলে ধরা হয়েছে গ্রন্থটিতে। পুণ্যার্থী, ভক্ত এবং গবেষক তথা অনুসন্ধিৎসু পাঠকের কাছে গ্রন্থটি গ্রহণীয় হয়ে উঠলে হয়তো সার্থকতা লাভ করবে গ্রন্থের পরিকল্পনা। সেজন্য নানা তথ্য ও তত্ত্বের সমাহারে তুলে ধরা হয়েছে জল্পেশের ইতিকথা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি