শিশুদের মজার খেলা
সঞ্জীব রায়
সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের জন্য
খেলাধুলা দেহ মনের জড়তা কাটায় অঙ্গ-প্রত্যঙ্গ ও বুদ্ধির বিকাশ ঘটায়।
Susan Linn এর মতে, 'Play is the foundation of learning, creativity self-expression and constructive problem solving...'
শিশুরা এতসব বোঝে না বা বোঝার চেষ্টাও করে না। কেননা সেই বয়সটা তার হয়নি। তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে চায়।
আবার সেই খেলাও যদি জটিল নিয়মে বাঁধা থাকে সেটাও তারা অপছন্দ করে। তাদের কাছে খেলা জিনিসটা হবে সহজ সরল এবং মজাদার। সেখান থেকে তারা অনাবিল আনন্দ লাভকরতে চায়। তাদের আনন্দ দেবার জন্য এই বইটি প্রকাশ করা। এই বইয়ে অনেকগুলি মজার খেলা রয়েছে। প্রদত্ত পদ্ধতি অনুসরণ করে এই খেলাগুলি পরিচালনা করলে শিশুরা আনন্দে মশগুল হয়ে উঠবে। এখানে এমন কিছু খেলা তুলে ধরা হয়েছে, যা পরিচালনা করতে তেমন কোনো মহার্ঘ্য উপকরণের প্রয়োজন নেই।
প্রত্যেক খেলায় কী কী উপকরণ লাগবে ও কীভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে তা বিস্তারিতভাবে লিখবার চেষ্টা করেছেন এবং কিছু কিছু ছবিও দেওয়া হয়েছে যা দেখে খেলা পরিচালনা আরও সহজ হয়ে উঠবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি