শ্রীসুব্রত রুদ্র (অখণ্ড সংস্করণ)

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
RAFIQUL ISLUM

মূল্য
₹600.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

শ্রীসুব্রত রুদ্র (অখণ্ড সংস্করণ) 

সম্পাদনা : রফিক উল ইসলাম

প্রচ্ছদলিপি : সত্যজিৎ রায় 

কবি সুব্রত রুদ্রের ব্যক্তিসত্তাকে ভেবে, অথবা তাঁর কবিতার আকর্ষণে প্রলুব্ধ হয়ে দীর্ঘকাল ধরে অগ্রজ অনুজ কবি-লেখক, শিল্পীরা তাঁদের অন্তরধ্বনি লিপিবদ্ধ করে আসছেন। সেসব একত্রিত করে কবি গবেষক রফিক উল ইসলাম-এর প্রথম প্রয়াস সূচিত হয়েছিল ২০০২-এ, 'শ্রীসুব্রত রুদ্র' শিরোনামের গ্রন্থটিতে। সূচনার কবি ছিলেন বিষ্ণু দে। ক্রমে ক্রমে গ্রন্থটির দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ খণ্ডগুলি প্রকাশিত হয়েছে যথাক্রমে ২০০৬, ২০০৮ এবং ২০২২-এ। ওই চারটি খণ্ড একত্রিত করে গড়ে ওঠা এই অখণ্ড সংস্করণে ধরা রইল কবি সুব্রত রুদ্রকে নিবেদিত দুই শতাধিক কবি-লেখক-শিল্পীর একাধিক রচনার বিস্ময়কর অনুরণন। রবীন্দ্রনাথ এবং নজরুল ছাড়া এত কবিতা-ছড়া আর কোনো কবিকে নিয়ে সত্যিই রচিত হয়নি, দেখা যায়নি বাংলা সাহিত্যে! 

------

২৪৭ জন কবি-লেখক-শিল্পী'র প্রায় ৪০০ শত কবিতা-ছড়া-গানের বিপুল সম্ভার।

কবি সুব্রত রুদ্রের সৃষ্টিশীল জীবন ও ব্যক্তিসত্তাকে ঘিরে বাংলা সাহিত্যের অগ্রজ-অনুজ স্রষ্টাদের রচিত কবিতা-ছড়া নিয়ে কবি-গবেষক রফিক উল ইসলামের দীর্ঘ দুই দশকের সাধনার ফসল ‘শ্রীসুব্রত রুদ্র’ (অখণ্ড সংস্করণ)। বিষ্ণু দে, শঙ্খ ঘোষ, সুভাষ মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বাংলাদেশের কবি এবং উত্তরবঙ্গের ভাওয়াইয়া শিল্পীদের সৃষ্টি সব মিলিয়ে দুই শতাধিক গুণী স্রষ্টার রচনা স্থান পেয়েছে চারটি খণ্ডের এই অখণ্ড সংকলনে। রবীন্দ্রনাথ ও নজরুলের পর একক কোনো কবিকে নিয়ে এত বিপুল সৃষ্টির সমাবেশ বাংলা সাহিত্যে সত্যিই বিরল। কবিতা-অনুরাগীদের কাছে সাহিত্যের এই অমূল্য ঐতিহাসিক দলিলটি পরম শ্রদ্ধায় তুলে ধরল আলোপৃথিবী প্রকাশনা।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি