শ্রেষ্ঠ কবিতা : জগদীশ ভট্টাচার্য

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
জগদীশ ভট্টাচার্য

মূল্য
₹550.00
সংস্করণ
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

শ্রেষ্ঠ কবিতা 

জগদীশ ভট্টাচার্য 

প্রায় সাড়ে তিন দশক পর নতুন প্রজন্মের পাঠক ও গবেষকদের  আগ্রহে জগদীশ ভট্টাচার্যের শ্রেষ্ঠ কবিতা'-র নতুন সংস্করণ প্রকাশিত হল। সাময়িক পত্রিকার পৃষ্ঠা থেকে আরও কিছু কবিতা খুঁজে পাওয়ায় অগ্রন্থিত পর্যায়ের কবিতাগুলির সঙ্গে এই নতুন-পাওয়া কবিতাগুলি কালানুক্রম রক্ষা করে সংযোজিত হয়েছে। 

জগদীশ ভট্টাচার্যের কবিতার স্পষ্ট দুটি প্রায়-ভিন্ন পর্যায় রয়েছে। 

তাঁর যৌবনের কবিতাগুলির একদিকে রয়েছে বিচিত্র ছন্দোবন্ধে রোমান্টিক প্রেমের কবিতা, অন্যদিকে রয়েছে 'কলেজ বয়' ছদ্মনামে রঙ্গকৌতুকের কবিতা-- যেগুলিকে কেউ কেউ  'অপরাজিতা দেবী' ছদ্মনামে লেখা রাধারানী দেবীর  সোসাইটি ভার্সের সঙ্গে ভুল তুলনা করে থাকলেও 'কলেজ বয়' একমাত্র নিজেরই মতো।

তাঁর পরিণত প্রৌঢ়ত্বের কবিতাগুলির স্বাদ এবং রূপ একেবারে আলাদা--যেন মনে হয় ইহজন্মেই কবির জন্মান্তর ঘটেছে--সংহত গূঢ়ভাষী এই কবিতাগুলিতে যৌবনের সেই উচ্ছলতা সম্পূর্ণ সম্বৃত হয়েছে, আধুনিক জীবন সম্পর্কে কবির  তির্যক প্রাজ্ঞোক্তিগুলি উঠে আসছে যার উৎসে রয়েছে ভূয়োদর্শিতার ঐশ্বর্য।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি