শ্রী বৈজ্ঞানিক সমগ্র
সুধীন্দ্রনাথ রাহা
(দুষ্প্রাপ্য তিরিশটি সায়েন্স ফিকশন অনুবাদ কাহিনি ও হারানো পাঁচটি 'মৌলিক' ভৌতিক কাহিনি)
সম্পাদনা - ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
দাম - ৪৯৯/-
প্রবাদপ্রতিম শিল্পী নারায়ন দেবনাথের অলংকরণ এই বইয়ের অন্যতম সম্পদ।
(প্রকাশকাল ১৯৭২-১৯৭৮)
শ্রীবৈজ্ঞানিক' ছদ্মনামে লেখাগুলো প্রকাশিত হয়েছিল ১৯৭২-১৯৭৮ সময়কালের মধ্যে। সংকলনের চারটি ভৌতিক কাহিনি প্রকাশ পেয়েছিল ১৯৬৯ সালে। অর্থাৎ, আজ থেকে কম-বেশি প্রায় ৫০ বছর আগের হারিয়ে যাওয়া দুষ্প্রাপ্য 'অগ্রন্থিত' লেখাগুলি প্রথমবার বই আকারে পাঠকের দরবারে হাজির করা হয়েছে।
প্রেতাত্মা সিরিজের দুষ্প্রাপ্য কাহিনী :
১৯৭০ এর দশকে অক্ষয় লাইব্রেরি থেকে 'প্রেতাত্মা সিরিজ' নামে মোট পাঁচখানি পাতলা পাতলা বই প্রকাশিত হয়। এই সিরিজটি বর্তমানে দুষ্প্রাপ্য। উক্ত সিরিজের পাঁচখানি বইয়ের মধ্যে থেকে দুটি বই পুনরুদ্ধার করতে পারা গেছে (তিনটি বই এখনও অধরা রয়ে গেছে)।
এই দুইটি বইয়ের দুর্লভ ভৌতিক কাহিনীর সঙ্গে লেখকের আরও তিনটি হারানো মৌলিক ভৌতিক গল্প একত্র করে একটি সংকলন তৈরি করা হয়েছে। কাহিনীগুলি মৌলিক ভৌতিক কাহিনী এবং এই প্রথমবার কাহিনীগুলিকে সংকলিত করে পাঠকদের দরবারে হাজির হয়েছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি