সোনালি রক্ত : অসমিয়া গল্পের ভুবন
মনোজ কুমার গোস্বামী
অনুবাদ : বাসুদেব দাস
প্রচ্ছদ : ঋতুপর্ণা খাটুয়া
প্রকাশকাল : আগস্ট, 2026
লেখকের গল্পপাঠ পাঠকের অন্তরাত্মাকে গভীর বিষাদে আক্রান্ত করে তোলে। তবে এই বিষাদের মধ্যেও আনন্দ রয়েছে। সেই আনন্দ হল জীবন এবং তার পারিপার্শ্বিককে আবিষ্কার করার আনন্দ, মানুষের মনোজগতের আলো-ছায়াকে আবিষ্কারের আনন্দ। গোটা বিশ্বকে আলোড়িত করা সাম্প্রতিক কালের মানব সভ্যতার অভিশাপ 'কোভিড'কে কেন্দ্র করে গড়ে উঠেছে 'ভাইরাস' গল্পটি। একটা সাধারণ বিষয়কে নিয়ে লেখা গল্প কীভাবে জীবনের পরম সত্যকে দার্শনিক পটভূমিকায় দাঁড় করিয়ে দিতে পারে তার উল্লেখযোগ্য উদাহরণ হল 'অব্যয়'। 'আদিম' গল্প আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের 'প্রাগতৈহাসিক' গল্পের কথা মনে করিয়ে দেয়। এভাবেই এই সংকলনের প্রতিটি গল্পই আমাদের মানবমনের চেতন-অবচেতনের সম্মুখে দাঁড় করিয়ে দেয়। আমরা নিজের অজান্তেই শিহরিত হই।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি