সূচীকরণ অভিধান : ক্যাটালগিং

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Anita Bhattacharya Dr.

মূল্য
₹250.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

সূচীকরণ অভিধান :  ক্যাটালগিং 

ড. অনিতা ভট্টাচার্য 

প্রথম প্রকাশ : আগস্ট, ২০২৬ 

প্রচ্ছদ শিল্পী : ঋতদীপ রায় 

সূচীকরণের (ক্যাটালগিং) উপর বিষয় অভিধান বাংলা ভাষায় এই প্রথম। সূচী গ্রন্থাগারের চাবিকাঠি এবং দর্পণস্বরূপ। মানব সভ্যতায় গ্রন্থাগারের বিকাশের সঙ্গে সঙ্গে গ্রন্থাগার সম্পদের তালিকা প্রস্তুতের প্রয়াস শুরু হয় ব্যবহারকারীদের চাহিদা অনুসারে। গ্রন্থাগারের ব্যবহারকারীদের তথ্যপরিবেশন করা অত্যাবশ্যক কর্তব্য।

মানব সভ্যতা বর্তমানে কম্পিউটারে বাঁধা পড়েছে। গ্রন্থাগারে এখন বিভিন্ন প্রকার অ-বই উপকরণ, আধুনিক বৈদ্যুতিন বই এসে পড়েছে। ইলেকট্রনিক মাধ্যমের প্রচলনের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের চাহিদাও পরিবর্তিত হয়েছে। ফলে বিভিন্ন প্রকার পঞ্জীয় প্রলেখ প্রস্তুতের কাজেও জটিলতা দেখা দিয়েছে।

মাতৃভাষার মাধ্যমে লিখিত এই সূচীকরণের ওপর লেখা অভিধানটিকে গুণগত মানে যথাসম্ভব উন্নত করার চেষ্টা করেছি। যাদের জন্য এই প্রয়াস তাদের কাজে লাগলে আমার উদ্যোগ ও উদ্দেশ্য অনেকটা সফল হবে।

এই গ্রন্থের পরিশিষ্ট অংশে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে বহুল প্রচলিত শব্দের অর্থ এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে ব্যবহৃত সংক্ষিপ্ত কথা (Acronyms and Abbreviations) সংযোজিত হয়েছে।

কৃতজ্ঞতা জানাতে হয় অনেকের কাছেই। প্রথমেই কৃজ্ঞতা জ্ঞাপন করছি শ্রীযুক্ত কমল মিত্র মহাশয়কে। এছাড়াও প্রগতিশীল প্রকাশক সংস্থার সকল কর্মীবন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যথেষ্ট নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে গ্রন্থটির মুদ্রণের কাজ তাঁরা সম্পন্ন করেছেন।

নিবেদনমিতি

ড. অনিতা ভট্টাচার্য


পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি