স্বাধীনতা উত্তরপর্বে বঙ্গীয় সমাজে মতুয়াদের রাজনৈতিক জাগরণ এবং উত্তরণ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Kanu Haldar

মূল্য
₹575.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

স্বাধীনতা উত্তরপর্বে বঙ্গীয় সমাজে মতুয়াদের রাজনৈতিক জাগরণ এবং উত্তরণ 

কানু হালদার 

পূর্ব বাংলায়, অধুনা বাংলাদেশে, উনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে বাংলার প্রান্তিক নিম্নবর্গীয় নমঃশূদ্র সমাজে ব্রাহ্মণ্যবাদ ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে হরিচাঁদ ঠাকুরের নেতৃত্বে মতুয়া আন্দোলনের সূচনা। আপাতদৃষ্টিতে ধর্মীয় আন্দোলন হলেও এর অন্তর্নিহিত ভিত্তিতে ছিল শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক শোষণের বিরুদ্ধে এক সুদীর্ঘ প্রতিবাদ। অর্থনৈতিক স্বাবলম্বন, শিক্ষাগ্রহণ, রাজনৈতিক অধিকার অর্জন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এই আন্দোলনের গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে।

হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে অধুনা বাংলাদেশে মতুয়া আন্দোলন যখন ব্যাপক বিস্তার লাভ করতে শুরু করে, তখনই দেশভাগের বিপর্যয় মতুয়া সমাজকে নতুন সংকটের মুখে দাঁড় করায়। প্রমথ রঞ্জন ঠাকুরের নেতৃত্বে বহু প্রান্তিক মানুষ নিজেদের ভিটেমাটি ছেড়ে ভারতে প্রবেশ করতে শুরু করেন; অপরদিকে যোগেন্দ্রনাথ মণ্ডলের নেতৃত্বে একটি অংশ পূর্ববঙ্গে থেকে যায়। ভারতে আগত মতুয়াদের প্রান্তিক পরিচয়ের সঙ্গে যুক্ত হয় নতুন পরিচয়- 'উদ্বাস্তু'। প্রমথ রঞ্জন ঠাকুরের নেতৃত্বে নতুন দেশে শুরু হয় তাঁদের নতুন সংগ্রাম। পরবর্তী সময়ে তাঁর সহধর্মিণী বড়মা বীণাপাণি দেবীর নেতৃত্বে মতুয়া সমাজে নারী নেতৃত্ব, অধিকার ও ক্ষমতায়নের এক বিরল দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়।

এই গবেষণাগ্রন্থে ১৯৪৭ থেকে ২০১১ সাল পর্যন্ত মতুয়া সমাজের শিক্ষা, অর্থনৈতিক স্বাবলম্বন ও সামাজিক উত্তরণের মাধ্যমে বাংলার রাজনীতিতে তাদের প্রাসঙ্গিকতা অর্জনের ধারাবাহিকতা তথ্যসমৃদ্ধ ও বিশ্লেষণধর্মী আলোচনায় অনুসন্ধান করা হয়েছে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি