স্বনির্বাচিত গল্প
শৈলজানন্দ মুখোপাধ্যায়
প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী
প্রথম প্রকাশ : জানুয়ারি ২০২৬
বাংলা সাহিত্যের মানচিত্র বাড়িয়ে দিয়েছিলেন তিনি। শহরের ঘেরাটোপ থেকে তিনি বাংলা কথাসাহিত্যকে বিস্তারিত করেছিলেন কয়লাকুঠির প্রান্তরে।
কিন্তু তার বাইরেও তিনি লিখেছিলেন আরও বহু ধরনের কাহিনি, যেখানে উঠে এসেছিল মানুষের সম্পর্কের বিচিত্র আখ্যান। তাঁর সেই ছোটগল্পের বিরাট ভাণ্ডার থেকে তিনি নিজেই এক সময়ে বেছে দিয়েছিলেন মোট তেরোটি কাহিনি। নিজে লিখেছিলেন সেই গ্রন্থের একটি কথামুখ। এই বইটিই সেই 'স্বনির্বাচিত গল্প'। বহু দিন পরে সেই অসামান্য গ্রন্থটি পুনরায় প্রকাশিত হল। এই গল্পগুলি পড়তে বসে আধুনিক সময়ের পাঠক পরিচিত হবেন সেই অমর কথাসাহিত্যিকের লেখনীর সঙ্গে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি