তন্ত্রের দিগ্দর্শন : দেবকুমার মিত্র

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Debkumar Mitra.

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

তন্ত্রের দিগ্দর্শন 

দেবকুমার মিত্র 

প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী 

প্রথম প্রকাশ: জানুয়ারি ২০২৫ 

তন্ত্র সম্বন্ধে অধিকাংশ সাধারণ মানুষের মনে একটা অমূলক ঘৃণা ও ভীতি আছে। এর কারণ আসলে তন্ত্রসাধনায় পঞ্চ'ম'-কার-এর প্রসঙ্গ ও সাধনে পঞ্চ'ম'-কার-এর প্রায়োগিক ব্যবহার। এ ছাড়া তান্ত্রিক অভিচার ক্রিয়ার দ্বারা যে মানুষের চরম ক্ষতি করাও সম্ভব এ-ও অনেকেরই বিশ্বাস। 

প্রকৃতপক্ষে তন্ত্রসাধনা কিন্তু একটি মহান প্রাচীন সাধনমার্গ, যা অন্যান্য মত ও পথের সাধনার মতোই, সাধককে একই পরম লক্ষ্যে নিয়ে যেতে পারে। 

তন্ত্রসাধনা মূলত শক্তিসাধনা বা শক্তির আরাধনা, যা বেদান্তের মতোই অদ্বৈতবাদের উপর প্রতিষ্ঠিত। বেদান্তের ব্রহ্ম ও (তাঁর) ব্রহ্মাশক্তিই শৈব ও শাক্ত তন্ত্রে শিব ও শক্তি (বা বৈষ্ণবতন্ত্রে কৃষ্ণ ও রাধা), পার্থক্য শুধু পারিভাষিক শব্দে, সূক্ষ্ম বিচারে।

এই বইতে তন্ত্রের তাত্ত্বিক ও প্রায়োগিক দিক যথা সম্ভব সহজ ভাষায় সরল ভাবে আলোচিত হয়েছে। 

পঞ্চ'ম'-কার সহযোগে সাধনা, যা তন্ত্রের অপযশের মুখ্য কারণ, এবং কুলকুণ্ডলিনী জাগরণ ও ষট্চক্রভেদ যা সাধনার কেন্দ্রীয় তত্ত্ব- ইত্যাদি আলোচনা করা হয়েছে। এ ছাড়া শবসাধনা, উপদেবীদের সাধনা, সপ্ত আন্ডার, তান্ত্রের উৎস, রচনাকাল, তন্ত্রপ্রধান অঞ্চল, 'শিবশক্তি' তত্ত্ব ও অন্যান্য তাত্ত্বিক তথা দার্শনিক বিষয় সকল ও ভারতীয় ধর্ম-দর্শনের প্রেক্ষাপটে তন্ত্রের বৈশিষ্ট্য, শক্তিসাধনার আদিম ইতিহাসে দেবী বা শক্তি-কল্পনার উদ্ভব ও বিকাশ, শৈব, শাক্ত, বৈষ্ণব ইত্যাদি সুপরিচিত পঞ্চোপাসক সম্প্রদায়ের নানা বিভাগ, তাত্ত্বিক দর্শন, সাধনোপায় ও গ্রন্থরাজি, আগম-নিগম- যামল-ডামর এই সব প্রায়শ সমার্থে ব্যবহৃত শব্দের অর্থপার্থক্য ইত্যাদিও ব্যাখ্যাত হয়েছে। আরও আছে বৌদ্ধধর্মের শাখা-প্রশাখা, দেবদেবী, তন্ত্রগ্রন্থ, তান্ত্রিকতা ও তার অবক্ষয় প্রসঙ্গ। সর্বপ্রকার সাধনাতেই অবশ্যকৃত্য দীক্ষা-মন্ত্র-জপ-ধ্যান-পূজা ইত্যাদির প্রসঙ্গ, বিশেষত তান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এবং অবশ্যই অভিচারক্রিয়া ও সিদ্ধাই প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে।

এক কথায় বলা যেতে পারে, তন্ত্রশাস্ত্রের সামগ্রিক আলোচনা এই গ্রন্থের বিষয়বস্তু। আশা করা যায় এই গ্রন্থপাঠে সাধারণ পাঠকের তন্ত্রবিষয়ক ভ্রান্ত ধারণাগুলি দূর হয়ে একটা সার্বিক স্বচ্ছ ধারণা লাভ সম্ভব হবে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি