ট্রেকিং নিয়ে গপ্পো
হোমাগ্নি ঘোষ
প্রচ্ছদ : আবীর মুখোপাধ্যায়
বহু পাহাড় জঙ্গল ঘোরার ফলে এবং দীর্ঘ আঠারো বছর হিমালয়ের বুকে ট্রেকিং করার সুবাদে বহু অদ্ভুত ঘটনা, অপার্থিব সৌন্দর্যের সৌরভে মাতোয়ারা হয়েছি। সেইরকম অদ্ভুত অপূর্ব দশটা অভিজ্ঞতা নিয়ে সাজানো হল এই বই। আশা করি আমার সঙ্গে আপনারাও হারিয়ে যাবেন হিমালয়ের গভীর গোপন ভালবাসার বারান্দায়। প্রথম যারা ট্রেকিং কিংবা ক্যাম্পিং শুরু করতে যাবে, তাদের জন্য কিছু পরামর্শ জুড়ে দিয়েছি এর সঙ্গে- যাতে তাদের পরবর্তীকালে পাহাড়ের বুকে কাটানো সময়গুলো আরও বেশি রঙিন ও সুরক্ষিত হয়ে ওঠে।