ত্রিয়া

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
ঋজু গাঙ্গুলি
প্রকাশক অরণ্যমন

মূল্য
₹300.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ত্রিয়া 

ঋজু গাঙ্গুলী 

প্রচ্ছদ - দীপঙ্কর ভদ্র 

নীলাভ মল্লিকের মৃত্যুটা আত্মহত্যাই ছিল। কিন্তু এমন বীভৎসভাবে নিজেকে কেন শেষ করে দিল সে? তার সঙ্গে যে মেয়েটির নাম জড়িয়ে গেছিল, সেই লীলা-ই বা কে? প্রশ্নগুলোর উত্তর খুঁজয়ে গিয়ে জল-মাটি-আকাশ দিয়ে গড়া এক অদ্ভুত রহস্যের মুখোমুখি হল রিয়া। সেই আবর্ত থেকে কি বেরিয়ে আসতে পারল সে?

তুমুল বৃষ্টির রাতে লেডিজ কামরায় একমাত্র সহযাত্রিনীর সঙ্গে আলাপ জমল দীপ্তির। কিন্তু একটা গল্প দিয়ে শুরু হওয়া সেই আলাপ ক্রমে বাঁক নিল অন্যদিকে। বিদ্যুতের ঝলকের সঙ্গেই উন্মোচিত হতে থাকল অন্য এক জীবন, অন্য কিছু সত্য। তারপর কী হল দীপ্তির সঙ্গে?

প্রায় দুশো বছর আগে এক আদিম দেবতার কৃপায় দত্ত পরিবারে সমৃদ্ধি এসেছিল। মরিয়া উজাগর দত্ত ও তাঁর স্ত্রী মধুমন্তী সেই দেবতাকেই আহ্বান জানালেন দত্তদের পরিত্যক্ত বাড়ি 'দুয়ার'-এ। কিন্তু কী এমন ঘটল তারপর, যে তাঁদের মেয়ে প্রভাকে পালিয়ে যেতে হল সেখান থেকে? এই সাংঘাতিক বিপদের মুখোমুখি হওয়ার জন্য কে-ই বা দাঁড়াতে পারে প্রভার পাশে?

চেতনায় আঘাত করেও অজানার অন্ধকারে লুকিয়ে থাকা সত্য, সর্বনাশ ও সংঘাতের তিনটি আখ্যান...

ত্রিয়া!

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি