নীল পাহাড়

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
ওবায়েদ হক
প্রকাশক অরণ্যমন

মূল্য
₹200.00
ক্লাব পয়েন্ট: 10
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

নীল পাহাড় 

ওবায়েদ হক 

আশির দশকের মাঝামাঝি সময়। 

বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনার ঝড় ওঠার আগে সব গুমোট হয়ে আছে। পার্বত্য অঞ্চলগুলো তখন ভারসাম্যহীন। ভয়, আতঙ্ক, উৎকণ্ঠা বিরাজ করছে সেখানে। খুন, হত্যা, অপহরণ, ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনা। পাহাড়ী আর বাঙ্গালিদের দ্বন্দ্ব তখন চরমে। সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ শাস্তি ছিল পাহাড়ে পোস্টিং। সে শাস্তি মৃত্যুদণ্ডের চেয়ে কম ছিল না। ম্যালেরিয়ার কবল এবং সাপের ছোবল থেকে বেঁচে গেলেও উগ্রপন্থী সংগঠনগুলো থেকে বাঁচার উপায় ছিল না। অনেক কর্মকর্তা পাহাড়ে না গিয়ে জীবন বাঁচানোর জন্য চাকরিই ছেড়ে দিত। ঠিক সেসময় অনাথ আশ্রমে বড় হওয়া ডাক্তার মানিক মিত্রের পোস্টিং হয় বান্দরবানের দুর্গম এলাকায়। তার জীবনে আবর্তিত হতে থাকে অনেক কাঙ্খিত এবং অনাকাঙ্খিত ঘটনা। সে মুখোমুখি হয় সত্যের, হিংসার, ঘৃণার, ভালোবাসার, মৃত্যুর এবং নীল পাহাড়ের।


পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি