ভাসান রাত ও নাছোড়বান্দা প্রেম

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
উত্তম পুরকাইত

মূল্য
₹389.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ভাসান রাত ও নাছোড়বান্দা প্রেম 

উত্তমকুমার পুরকাইত 

প্রচ্ছদ : ইন্দ্রিয় চক্রবর্তী 

বাবরি মসজিদ ধ্বংসের পর মাকে দাঙ্গায় হারিয়ে দাদু-ঠাম্মা আর বাবার হাত ধরে এপার বাংলায় পালিয়ে আসে এক শিশু। এখানেই সে বড় হলেও ক্রমশ বুঝতে পারে শিকড় তার কাটা। তার কষ্ট ভোলায় দাদুর থেকে শেখা বাঁশির মূর্ছনা, প্রেমিকার প্রেম, আর কলেজ রাজনীতির আলেয়া। তবু প্রতিটা দিন তার টালমাটাল। পড়াশোনার পাশাপাশি উপার্জনের পথ খুঁজতে গিয়ে দেখতে হয় দেশ-রাজ্যে ক্ষমতার কাছিটান, রাজনৈতিক দ্বিচারিতা, প্রেমিকার অবিশ্বাস, এনআরসি-সিএএ-র চাপান-উতোর। এরপরেও কি সে মানসিক সুস্থিতি পায় চোরাইপথে ঠাঁই নেওয়া এই ভারতবর্ষে? সে কি ভালোবাসতে পারে ধাত্রীভূমি এই মাটি? 

তার ভিটে হারানোর যন্ত্রণা, সমাজ দর্শন, আর প্রেম নিয়ে গ্রাম, পাহাড় আর নদী-জঙ্গলের পটভূমিতে সমসাময়িক জীবনবোধের আলোকে দীপ্ত এই উপন্যাস।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি