৯ এ নিয়তি
সৌমিক দে
বিভা অলৌকিক সিরিজ
ভয় জিনিসটার তেমন আভিধানিক কোনো অর্থ নেই। কোনো সংজ্ঞাও নেই। ধরুন আপনি আপনার বন্ধু রমেশের সঙ্গে মনের সুখে বৈঠকখানায় বসে আড্ডা দিচ্ছেন, এমন সময়ে পাশের ঘরে ফোন বাজতেই আপনি দৌড়ে গিয়ে ফোনটা তুললেন এবং ওপাশ থেকে আওয়াজ এল- 'হ্যালো, আমি রমেশ বলছি রে, আজ একটা কাজে আটকে গিয়ে আর যেতে পারলাম নারে।'- বাকি কথা আপনার কানে পৌঁছালো না, কারণ আপনার ঘাড়ে কার যেন গরম নিশ্বাস পড়ছে! তখন যে অনুভূতিটা হয়, সেটাই ভয়!
কিংবা আপনি ঘরে একা রয়েছেন। বাইরের দরজা বেশ করে বন্ধ করে সবে বিছানায় শুয়েছেন, হঠাৎ অ্যাটাচড বাথরুমের ভিতর থেকে ফ্ল্যাশ করার শব্দে চমকে উঠে শুষ্ক গলায় চিৎকার করে উঠলেন- 'কে? কে ভিতরে?'
ভিতর থেকে অবিকল আপনার কণ্ঠস্বরে উত্তর ভেসে এল- 'আমি।'
তখন আপনার শিরদাঁড়া বেয়ে যে শীতল স্রোতটা নামবে, ওইটাই ভয়!
তাই অভিধানে সংজ্ঞা না থাকলেও ভয় আছে... ভয় থাকে... কারণ ভয়ংকররা আমাদের আশপাশেই ওৎ পেতে থাকে...
এই বইটিও তেমনই কিছু অলৌকিক কথা, কিছু ব্যাখ্যাহীন ঘটনা, কিছু প্রতিকার, কিছু রহস্য আর কিছু ভয় নিয়ে উপস্থিত হয়েছে আপনার কাছে। আপনার হাতে এখন যেটা রয়েছে, এটা কেবল একটা বই নয়.... এটা সেই অনুভূতিটা, যার ব্যাখ্যা অভিধানে নেই... থাকে না।
লেখক পরিচিতি :
সৌমিক দে: জন্ম ১২ জুলাই ১৯৮৪, কলকাতার সল্টলেক (বৈশাখী) অঞ্চলে। বাণিজ্য বিভাগে পড়াশোনা করে তিনি নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দফতরে কর্মরত। সৌমিকের অত্যন্ত পছন্দের কাজ হলো বিভিন্ন রাজ্যের জঙ্গলে জঙ্গলে ঘোরা এবং বন্যপ্রাণের খুঁটিনাটি সংগ্রহ করা, সেই কারণেই তার লেখায় বারবার উঠে আসে জঙ্গল, বন্যপ্রাণের রহস্য... এবং ভয়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি