ভূত দ্বাদশী
লীনা গঙ্গোপাধ্যায়
অতিলৌকিক ও অতিভৌতিক গল্প সংকলন।
ভয়ের সঙ্গে সামাজ, দর্শন, প্রেম মিশে গেলে কোলাজে কেমন দাঁড়ায় সেটা? এই ভূতের গল্পসংকলন সেই নতুনত্বেরই সন্ধান করেছে, বারবার। ভূতের গল্প শুধু আর চিরাচরিত ভূতের গল্প থাকেনি। বাঁক নিয়েছে ক্রমাগত। লেখকের রোমান্টিক কলমে ভূতেরা কখনও মানুষ হয়ে গিয়েছে, মানুষ হয়ে গিয়েছে ভূত। একেবারে ব্যতিক্রমীভাবে। পড়তে পড়তে কোথাও মনে হবে, ভূত কোথায় গেল? এ তো জীবনেরই গল্প! তারপর মুহূর্তে চমকে দেখা যাবে, বাস্তবের চরিত্রই হয়ে উঠেছে পরা-বাস্তব। ভয় জাগিয়ে, রোমাঞ্চ জাগিয়ে। ভূত দ্বাদশীর এক ডজন ভূতও এক এক জন এক এক রকম। তবু তারা সবাই যেন আমাদের পাশের বাড়িরই চরিত্র হয়ে জেগে থাকে ঘোর অন্ধকারে, ঘন জ্যোৎস্নায়।
লেখক পরিচিতি :
শহরের অন্যতম ব্যস্ত মানুষ তিনি। সিরিয়াল জগতের (বাংলা ও মুম্বই) রাজ্যপাট অনেকটাই তাঁর দখলে। 'মাটি', 'সাঁঝবাতি' চলচ্চিত্রের চিত্রনাট্যকার এবং অন্যতম পরিচালক তিনিই। আবার পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সনের দায়িত্ব পালনে সম্মুখ সেনানী, এগিয়ে যান যে কোনো পরিবেশে পরিস্থিতিতে।
তাঁর প্রকাশিত গ্রন্থ :
রাঙা ধানের বই, শবাধারে জ্যোৎস্না (গল্প সংকলন),
আর্সেনিকের গোলাপ, চাঁদের গায়ে হলুদ, হলুদ পাখির পালক (উপন্যাস), জন্মদিন।
দুই আশ্চর্য জীবনীগ্রন্থ - 'সত্যি সাবিত্রী' ও 'ইতি মাধবী'।
নাট্যগ্রন্থ - 'আগুনের ডালপালা', 'লালবাতি নীলবাতি'।।
তাঁর সঞ্চয়ে রয়েছে 'কারিগর সাহিত্য সম্মান', 'সমরেশ বসু স্মারক সম্মান' ও বিবিধ সাহিত্য, সম্মান। টেলিভিশন চলচ্চিত্র এবং সামাজিক নানান ক্ষেত্রে বারবার তাঁকে নানান কৃতিত্বের জন্য ভূষিত করেছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি