আহ্লাদির বাড়ি : জয়া মিত্র

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
জয়া মিত্র

মূল্য
₹200.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

আহ্লাদির বাড়ি 

জয়া মিত্র 

প্রচ্ছদ -  দেবাশিষ সাহা 

কতো রকম কতো যে পুতুল! সবাই জানে যে মানুষের যখন রাত্রি পুতুলদের সেটাই দিন। মাঝরাতে সেই অন্ধকার দিনের মধ্যে এসে হাজির হয় এক আহ্লাদী পুতুল। তাকে যে বানিয়েছে, আহ্লাদী তার নাম জানে! বাকিরা এসেছে দূর থেকে, কেউ দোকান থেকে কেউ বা কারখানার মেশিন থেকে। কিন্তু আহ্লাদী এলো মেলা থেকে। মেলা কী রে? বাড়ি কেমন? বলতে থাকে আহ্লাদী..

লেখক সম্পর্কে : 

জয়া মিত্রের প্রথম ছোটোদের বই প্রকাশিত হয় ২০০০ সালে। তিনি মনে করেন মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক মায়ের মতো। প্রাকৃতিক সৌন্দর্যকে চিনতে শিখে তার আশ্রয়ে থাকতে শিখলেই একমাত্র মানুষ সুখী হয়। সেই শিক্ষা শুরু হওয়া দরকার একেবারে ছোটোবেলা থেকে। মানুষের চারিপাশে ছড়ানো যে বিচিত্র ও বিপুল প্রকৃতি ছোটোবেলায় তার সৌন্দর্যে মুগ্ধ হওয়া, একটু বড়ো হতে হতে তাকে বোঝা ও শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা প্রয়োজন। একমাত্র এইভাবেই মানুষের সভ্যতা স্থায়ী ও উন্নত হতে পারবে। ছোটোদের জন্য খুব যত্ন করে লেখা তাঁর গল্প ও উপন্যাসগুলিতে তাই বলা হয় আনন্দময় সহজ জীবনের কথা। ভালোবাসার কথা। ছোটোরা ভালোইবাসে সে-সব পড়তে। একাধিক মঞ্চসফল নাটক হয়েছে এর কিছু গল্প থেকে। এ-পর্যন্ত প্রকাশিত তাঁর ছোটোদের বইয়ের সংখ্যা ১১টি।

ছোটোদের বই লেখার জন্য ২০২৩ সালে তিনি ভারতীয় সাহিত্য অকাদেমির শিশুসাহিত্য পুরস্কার পান।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি