আলালের ঘরের দুলাল

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
প্যারি চাঁদ মিত্র

মূল্য
₹150.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

আলালের ঘরের দুলাল 

টেকচাঁদ ঠাকুর (প্যারিচাঁদ মিত্র) 

সম্পাদনা : বারিদবরণ ঘোষ 

তখনও বাংলা কথাসাহিত্যের ভোরের আকাশ উজ্জ্বল-দীপ্তিতে দীপ্যমান হয়ে ওঠেনি-একটা সোনালি রেখার আভাস দেখা যাচ্ছিল মাত্র, তখনই দুই কৃতী পুরুষ একটা পত্রিকা প্রকাশ করে ঘোষণা করলেন-'আমাদের এই 'মাসিক পত্রিকা' মেয়েদের জন্যে প্রকাশিত।' এতেই ছাপা হল উপন্যাসের লক্ষণ নিয়ে 'আলালের ঘরের দুলাল'। লিখলেন প্যারিচাঁদ মিত্র 'টেকচাঁদ ঠাকুর' ছদ্মনামে। সৎ-অসৎ, রক্ষণশীল-উদারপন্থীতে তখন, লড়াইটা লেগে গেছিল দুই ভাইয়ের মধ্যে। সেই লড়াইটায় গোটা বঙ্গদেশ জড়িয়ে গেল। বই আকারে বের হলে (১৮৫৮) সমাজটাকে ঝুঁটি ধরে নাড়িয়ে দিলে। লোকে বাংলার প্রথম উপন্যাসের মর্যাদা দিলে। অনেক লেখালেখি হল বটে, কিন্তু কাজের কাজটার জন্যে আমাদের ১৬১ বছর অপেক্ষা করতে হল। সাধারণ পাঠক, জিজ্ঞাসু ছাত্র, রসিক জ্ঞানার্থী-সবার জন্যে আমরা একটা সংস্করণ প্রকাশ করতে পারলাম। সহযোগিতা করলেন খ্যাতনামা প্রাবন্ধিক বারিদবরণ ঘোষ। বইপাড়ার গৌরব হয়ে উঠল এই সংস্করণ।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি