অলিন্দের চোরাগলি
সম্পাদনা : ড. অয়নিকা সরকার
সহ সম্পাদনা : আনন্দিতা সরকার, বর্ণালী গোস্বামী ও রিপম সাহা
বই কথা :
ছোটবেলাকার সবচেয়ে অস্বস্তিকর দিক পরীক্ষা দেওয়া। শুধু তখনই বা কেন বলি, সর্বদাই পরীক্ষা নামক জিনিস থেকে দূরে থাকতে চেয়েছি আমরা। পরীক্ষার আগে সকলেরই ভয় করে, আচ্ছা পাশ করব তো? পরীক্ষা কেমন হবে? যদি খারাপ হয়? যারা বলে তাদের ভয় করে না, তারা মিথ্যে কথা বলে। তবে যাদের ভীতি খুব, তাদের এক্সোফোবিয়া রয়েছে অর্থাৎ এক্সামের থেকে ফোবিয়া। এই নিয়ে রয়েছে কয়েকটি গল্প।
ভয় পেতে চান? বহুদিন ভয় পাওয়া হয়নি? না, না, নিজের অর্ধাঙ্গিনীর থেকে ভয় পাওয়ার কথা বলছি না। এ ভয় হাড় কাঁপানো। কোনো চিন্তা নেই। এই বই তারও অভাব পূরণ করবে। শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার জন্য পড়ে নিন বইয়ের ভয়াল গপ্পোগুলো।
মনে পড়ে সেই একেবারে ছোটবেলার কথা? হ্যাঁ সেই হাফপ্যান্ট কালের কথাই বলছি। যখন ছিল না কোনো বাধা, যখন ছিল না কোনো তাড়া। তখন শুধু প্রাণ খুলে হাসি আর হাসি। সেই হাসি ছিল একেবারে খাঁটি। কোনো ভেজাল নেই। সেই হাসিই যদি আবার ফিরে পাওয়া যায়? হ্যাঁ এই বইয়ে এমন কিছু গল্প ও কবিতা রয়েছে যা দমফেটে কিংবা মিটিমিটি হাসতে আপনাকে বাধ্য করবে।
এই তিন ভিন্ন বিষয়ে তিনটি পৃথক অধ্যায় নিয়ে লিখিত ভিন্নস্বাদের "অলিন্দের চোরাগলি।" আমাদের মনের অলিগলির গল্প বলে এই বই।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি