স্ব-আমি : মননের উত্তরণের এক অনন্য অভিযান
ড. অয়নিকা সরকার
বই পরিচয় :
'স্ব-আমি' কেবল একটি উপন্যাসের নাম নয়, এটি এক অদম্য নারীর নিজের সত্তাকে চিনে নেওয়ার মহাকাব্য। গল্পের কেন্দ্রবিন্দুতে ইঞ্জিনিয়ার অদিতি সেন, যে পিতৃতন্ত্রের অদৃশ্য দেয়াল আর মেকি সুরক্ষার শিকল ভেঙে নিজের আকাশ গড়তে চায়। পেশাদার জীবনে লিঙ্গবৈষম্য আর ব্যক্তিগত জীবনে একাকীত্বের দহনে পুড়ে সে আবিষ্কার করে এক অনন্য সত্য-নারী কারো ছায়া নয়, বরং সে নিজেই এক পূর্ণাঙ্গ সূর্য। লড়াই, অপমান আর বিসর্জনের পথ পেরিয়ে গঙ্গার ওপর অদিতির গড়া সেতুটি আসলে তার আত্মবিশ্বাসেরই এক অবিনশ্বর স্থাপত্য। যে নিজে নিজের মালিক ও রক্ষাকর্তা, সেই অজেয় সত্তার উত্তরণের গল্প- 'স্ব-আমি'।
লেখিকার পরিচিতি :
পেশায় শিক্ষিকা, মননে গবেষক ড. অ অয়নিকা সরকার জীবনকে বরাবরই ভিন্ন আঙ্গিকে দেখার চেষ্টা করেছেন । জীবনের ওঠাপড়া, মানুষের মনের জটিল বোঝাপড়া চিরকালই তাঁর চিন্তা ভাবনায় ছাপ রেখেছে। সামাজিক ভূগোলে মনস্তত্ত্বের প্রয়োগ তাঁর গবেষণাকে অনন্য মাত্রা প্রদান করেছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু গবেষণাপত্রে বারবারই উঠে এসেছে মেয়েদের কথা, তাদের মনস্তাত্বিক স্তরায়ন ও ক্ষমতায়নের বাস্তব আলোচনা। বিগত কয়েক বছরে যুক্ত থেকেছেন একাধিক প্রকাশনীর সঙ্গে ও সম্পাদনা করেছেন বহু সামাজিক বিষয়ভিত্তিক সংকলনের যার মধ্যে 'তিলোত্তমা', 'ওরা: তৃতীয় লিঙ্গের চরিত্রেরা', 'বুনোফুল ও জংলা নদী' বিশেষভাবে পাঠকের মননে তথা সমাজের বিশিষ্ট মহলে সমাদৃত হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়েই শুরু করেছেন আভেরী প্রকাশনের কর্মযজ্ঞ। 'স্ব আমি' তাঁর ব্যতিক্রমী চিন্তাভাবনার এক উপযুক্ত বহিঃপ্রকাশ যেখানে নারীসত্তার তথা নারীর মননের উত্তরণের এক অনন্য অভিযানের গল্প রয়েছে। এধরনের চারিত্রিক বিশ্লেষণ উপযোগী সাহিত্যিক কর্মপ্রচেষ্টায় তাঁর এটি প্রথম পদক্ষেপ। যদি পাঠকের মনে তার স্পষ্ট প্রভাব বিস্তার করে, তাহলেই লেখিকার সম্পূর্ণ কার্যকলাপ প্রাণ প্রতিষ্ঠা পাবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি