আলো কোথায় গেল ?

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Pranab Nath Chakraborty

মূল্য
₹120.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

আলো কোথায় গেল ? 

প্রণব নাথ চক্রবর্তী 

অনেক প্রশ্ন প্রথমে শুনলে ভারি আশ্চর্য লাগে। রাতের আকাশ অন্ধকার কেন? সহজ উত্তর, আকাশে সূর্য নেই তাই। বিজ্ঞানীরা কিন্তু এত সহজ উত্তরে সন্তুষ্ট হলেন না। ঠিক উত্তরটা পেতে তাঁদের লেগে গিয়েছিল প্রায় একশো বছর। যে মহাবিশ্বে আমরা বাস করি, তার সম্পর্কে নতুন অনেক আবিষ্কারের পরেই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তেমনি হিগস বোসন, ঈশ্বরকণা বলে খবরের কাগজে যার নাম ওঠে, সেও আমাদের মহাবিশ্বের অনেক প্রশ্নের উত্তর দেয়। এই সব প্রশ্ন আর তার উত্তর নিয়ে ছোটদের জন্য এই বই, আলো কোথায় গেল?।

-------------------------------

প্রকাশকের কথা : 

ছোটদের জন্য বিজ্ঞান লেখা খুব সহজ নয়। দেখতে হবে তারা যেন আগ্রহ হারিয়ে না ফেলে, সহজ ভাষায় লিখতে হবে, কিন্তু ভুল করা চলবে না। প্রণবনাথ চক্রবর্তী এই বইতে বিজ্ঞানের দুটি বড় আবিষ্কারকে ছোটদের উপযোগী করে লিখেছেন। রাতের আকাশ অন্ধকার কেন, খুব সাধারণ এই প্রশ্ন থেকে কেমন করে অনেক নতুন খবর পাওয়া যায়, সেই কথা আছে।

আবার হিগস বোসন আবিষ্কার প্রসঙ্গে আধুনিকতম বিজ্ঞান গবেষণার সম্পর্কেও একটা ধারণা ছাত্রছাত্রীরা পাবে।

বঙ্গীয় বিজ্ঞান পরিষদ শুরু থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান প্রসারকে গুরুত্ব দিয়েছে। পরিষদের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই বই ছোটদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত।।

গৌতম গঙ্গোপাধ্যায় 

কর্মসচিব : বঙ্গীয় বিজ্ঞান পরিষদ 

জানুয়ারি, 2022 

কলকাতা 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি