আমেরিকার বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস
ড. তাপস হাইৎ
প্রচ্ছদ : রাণা সরকার
প্রথম প্রকাশ : নভেম্বর ২০২৬
ভূমিকা :
দূর পরবাসে বাংলা অক্ষরের জয়যাত্রা
ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, ভাষা হলো একটি জাতির পরিচয়, culture বা সংস্কৃতি এবং অস্তিত্বের ধারক। ভৌগোলিক সীমানা পেরিয়ে সুদূর আমেরিকার মাটিতে বাঙালির যে পদচারণা, তার সমান্তরালেই গড়ে উঠেছে এক সমৃদ্ধ সাহিত্যিক অধ্যায়।
বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যে অভিবাসনের সূচনা হয়েছিল, তা একবিংশ শতাব্দীতে এসে এক বিশাল ও প্রভাবশালী সাংস্কৃতিক শক্তিতে রূপ নিয়েছে। এই দীর্ঘ সময়ের পরিক্রমায় আমেরিকার বুকে বাংলা সাহিত্যের বিকাশ ও বিবর্তনের এক প্রামাণ্য দলিল "আমেরিকার বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস" গ্রন্থটি।
বিংশ শতাব্দীতে আমেরিকায় আসা প্রথম প্রজন্মের বাঙালিদের জীবন ছিল প্রধানত স্থিতু হওয়া, অস্তিত্ব টিকিয়ে রাখা এবং তীব্র nostalgia বা স্মৃতিকাতরতার গল্প। সেই সময়ে যান্ত্রিক জীবন ও একাকিত্বের অবগাহনে বুক বেঁধে প্রবাসীরা পরম মমতায় আঁকড়ে ধরেছিলেন মাতৃভাষাকে। বিচ্ছিন্ন লিটল ম্যাগাজিন, ঘরোয়া আড্ডা আর সীমিত পরিসরে শুরু হওয়া সেই সাহিত্যচর্চা একবিংশ শতাব্দীতে এসে সম্পূর্ণ নতুন এক মাত্রা পেয়েছে।
বর্তমান প্রজন্মের লেখকদের কলমে আজ শুধু ফেলে আসা দেশের স্মৃতি নয়, বরং যুক্ত হয়েছে নতুন দেশের নাগরিক জীবন, মনস্তাত্ত্বিক দ্বন্দু, identity crisis বা পরিচয় সংকট এবং বিশ্বায়নের জটিল বাস্তবতা। কবিতা, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ থেকে শুরু করে সাহিত্যের প্রতিটি শাখায় আমেরিকার বাঙালি লেখকেরা তাঁদের সৃজনশীল প্রতিভার স্বাক্ষর রাখছেন।
গবেষক ও লেখক হিসেবে আমার উদ্দেশ্য কেবল কিছু নাম, তারিখ বা বইয়ের তালিকা তৈরি করা ছিল না। বরং, বিংশ ও একবিংশ শতাব্দীর এই সুদীর্ঘ যাত্রাপথে ভিন্ন সংস্কৃতির আগ্রাসন রুখে দিয়ে কীভাবে আমাদের পূর্বসূরি এবং সমসাময়িক লেখকেরা বাংলা ভাষার দীপশিখাটিকে জ্বালিয়ে রেখেছেন, সেই অন্তর্নিহিত সংগ্রামকে তুলে ধরাই ছিল আমার মূল লক্ষ্য।
এই গ্রন্থটি রচনার পেছনে আমার একটি বিশেষ বার্তা রয়েছে পরবাসে বসে আমরা যেন আমাদের শিকড়কে ভুলে না যাই। নতুন প্রজন্ম, যারা আমেরিকার মাটিতে বড় হচ্ছে, তাদের কাছে এই গৌরবময় সাহিত্যিক ঐতিহ্যের উত্তরাধিকার পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সাহিত্যই পারে ভৌগোলিক দূরত্ব মুছে দিয়ে দুই গোলার্ধের বাঙালিকে এক সুতোয় বাঁধতে।
আমেরিকার সামগ্রিক বাংলা সাহিত্যের এই ইতিহাস পাঠকদের যেমন নস্টালজিক করবে, তেমনই ভবিষ্যৎ গবেষকদের জন্য উন্মোচন করবে এক নতুন দিগন্ত। বিশ্বমঞ্চে বাংলা সাহিত্যের এই জয়যাত্রা অব্যাহত থাকুক, এই আমার পরম প্রত্যাশা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি