আনন্দ অফুরান
বিরুপাক্ষ রায়চৌধুরী
প্রথম দুটি গল্পে মৃত্যু পরবর্তী মনের যন্ত্রণা, ভালোবাসা, প্রতিশোধ। পরবর্তী দুটিতে না বলা মনের নরক যন্ত্রণা, অঙ্গদানের মধ্য দিয়ে সম্পর্কের হাতছানি, পঞ্চম ও ষষ্ঠ গল্পে অন লাইন শপিং এর বিড়ম্বনা এবং চিন্তা মুক্তি এবং পরবর্তী তিনটি তে দর্শনধারির কেরামতি এবং মলিন বস্ত্র পরিধান খেসারত, খবর বেচা কেনায় আকৃষ্ট হয়ে ভুল বোঝাবুঝির অবতারণা এবং একদম শেষ গল্পটিতে চিন্তা মুক্তি ঘটিয়ে বয়স্কদের আনন্দে থাকার এক অনন্যা উপায়ের পথ খোঁজার চেষ্টা করা হয়েছে।
গল্পগুলোর সমস্ত চরিত্রই কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো যোগাযোগ নেই। তবুও যদি কোথাও কোনোরকম ভাবে মিল খুঁজে পাওয়া যায়, তাহলে তা নেহাতই কাকতালীয়।