অনুবাদ সংগ্রহ ১ : অরুণ মিত্র

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
অরুণ মিত্র
প্রকাশক গাঙচিল

মূল্য
₹500.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

অনুবাদ সংগ্রহ ১ 

অরুণ মিত্র 

সম্পাদনা : চিন্ময় গুহ 

রবীন্দ্রোত্তর বাংলা কবিতার এক মহীরুহের নাম অরুণ মিত্র (১৯০৯—২০০০)। সেই সঙ্গে তাঁর আর এক পরিচয় তিনি এক অসাধারণ ফরাসিবিদ এবং বাংলা ভাষায় ফরাসি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ, কারও কারও মতে শ্রেষ্ঠ অনুবাদক। যাঁর কাব্যভাবনা এক মুহূর্তের জন্যও জীবন থেকে বিচ্ছিন্ন নয়, সেই মানুষটি যখন কবিতার রাজ্যের বাইরেও পা দিয়েছেন তা হয়ে উঠেছে মানুষ ও তার পরিপার্শ্ব সম্পর্কে এক নতুন অনুধ্যানের অঙ্গ। তিনি চেয়েছিলেন ‘ব্রিটিশ শাসকদের ব্যবহৃত একপেশে ছাঁচ ভেঙে’ আমাদের মনকে ‘সৌষ্ঠব’ দিতে। স্বভাবতই তাঁকে আকৃষ্ট করেছিল ফরাসি দেশ, কারণ তাঁর মতে, ‘ফ্রান্স ছাড়া বোধ হয় পৃথিবীর অন্য কোথাও কবি এবং কাব্য এমন তীব্র ভাবে, এমন নিবিড় ভাবে বাঁচতে আরম্ভ করেনি। অন্য কোথাও একটার পর একটা সাহিত্য আন্দোলন এমন আত্মচেতনা নিয়ে দেখা দেয়নি।’অরুণ মিত্রের  অনুবাদসংগ্রহের এই খণ্ডে থাকছে ভলতেয়ারের কাহিনি ‘কাঁদিদ’-এর অসামান্য অনুবাদটি ছাড়াও সার্ত্র-এর শেষ সাক্ষাৎকার এবং আরাগোঁ-জীবনী ও আরাগোঁ-র গল্প, প্রবন্ধ, সাক্ষাৎকার । 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি