অপরূপা ঝাড়খণ্ড : শুভজিৎ তোকদার

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
শুভজিৎ তোকদার

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

অপরূপা ঝাড়খণ্ড 

শুভজিৎ তোকদার 

"অপরূপা ঝাড়খন্ড" বইটি শুধুমাত্র 'সমগ্র ঝাড়খন্ড ভ্রমণ' রূপে সীমাবদ্ধ থাকেনি। ঝাড়খণ্ডের ইতিহাস, ঝাড়খণ্ডের ভূগোল, ঝাড়খণ্ডের সংস্কৃতি, ঝাড়খণ্ডের উৎসব মেলা, খাদ্য সবকিছুই এই বইটিতে তুলে ধরা হয়েছে। ভ্রমণ শুধুমাত্র তালিকা ধরে ধরে কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখা নয়। একটা জায়গা ঘুরে দেখতে, জানতে হলে সেই জায়গার ইতিহাস, ভূগোল, জনগণের সংস্কৃতি সবই জানতে হয় । সেই চেষ্টার ফলশ্রুতি "অপরূপা ঝাড়খন্ড" বইটি। বইটিতে প্রাচীন ঝাড়খণ্ডের ইতিহাস যেমন তুলে ধরা হয়েছে, তেমনি আঞ্চলিক ঝাড়খণ্ডের ভৌগোলিক অবস্থান, গুরুত্ব আলোচনা করা হয়েছে।

এছাড়া ভ্রমণ গাইড তো আছেই। পরিচ্ছন্ন ট্যুর পরিকল্পনার ছক থেকে কিভাবে যাবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন সবকিছু বিস্তারিত এই বইতে আলোচনা করা আছে। সাথে বইটিতে থাকলো ঝাড়খন্ড পর্যটন দপ্তরের হোটেল সহ একাধিক সরকারী, বেসরকারী হোটেলের বুকিং যোগাযোগ নাম্বার বিস্তারিত বিবরণ। বইটিতে আছে ঝাড়খন্ড ভ্রমণ সংক্রান্ত একাধিক ম্যাপ, ছক, স্কেচ, ছবি। রঙিন ছবি সহ ঝাড়খণ্ডের পর্যটন কেন্দ্রগুলো দু মলাটে বিশদে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইটির মাধ্যমে। বইটিতে তুলে ধরা হয়েছে ঝাড়খণ্ডের একাধিক অজানা অফবিট জায়গার বিশদ বিবরণ। ভ্রমণবন্ধু পাঠকরা এই বইটি পড়লে আশা করি তাদের যেমন মানস ভ্রমণ সম্পন্ন হয়ে যাবে তেমনি চোখ বন্ধ করে ওই জায়গার "ক" থেকে "চন্দ্রবিন্দু" সম্বন্ধে ধারনা লাভ করবেন। তাই বইটি ভ্রমণবৃত্তের বাইরে কোথাও যেনো সমগ্র ঝাড়খন্ড গাইডে পরিণত হয়েছে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি