আত্মার বিলাপ : মোহিত কামাল

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
মোহিত কামাল
প্রকাশক প্রতিভাস

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

আত্মার বিলাপ 

মোহিত কামাল 

পৃষ্ঠা : ১৫২ 

'আত্মার বিলাপ' প্রধানত একটি মনস্তাত্ত্বিক, মনোসামাজিক, মনোদার্শনিক উপন্যাস।

একান্তই মানুষের মননের উপন্যাস। প্রয়াত কথাসাহিত্যিক শহীদুল জহির এক্ষেত্রে কেন্দ্রীয় চরিত্র হিসেবে উপন্যাসে হাজির। সমাজের একজন বাসিন্দা হিসেবে তিনি দেখিয়েছেন করোনা পর্বে নির্মিত মনঃসংকট, সামাজিক দীনতা এবং শজারু-মুকুটধারী ভাইরাসের সর্বগ্রাসী ধ্বংস ও হত্যাযজ্ঞের কাহিনি। বিভ্রমে মোড়ানো তার নিজস্ব জগতে শামিল হয়েছে পাশের ফ্ল্যাটের তরুণী শারমিন। তাদের চেতন-অবচেতনের অরূপ জগতের শিল্পরূপ নির্মাণের প্রয়াসই আত্মার বিলাপ উপন্যাসে প্রতিফলিত হয়েছে। দুই চরিত্রের সমান্তরাল দূরত্বের কল্পবাস্তবতার ত্রিশটি পরিচ্ছেদ-ঢেউ পাঠককে এগিয়ে নিয়ে যায় কাঙ্খিত গন্তব্যপথে। সাদামাটা নির্ভেজাল জীবনবোধের অতল থেকে শহীদুল জহির মনে মনে গেয়ে ওঠেন চীনা সহজিয়া দর্শন: 'যখন থাকে না কোনো অভিলাষ তখনই পাওয়া যায় প্রশান্তি।' মোহিত কামালের এ উপন্যাস নিঃসন্দেহে পাঠকের চেতনাজগতে এক শিহরন জাগানো অনুভব জাগিয়ে তুলবে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি