আমার জীবনানন্দ
হিমবন্ত বন্দ্যোপাধ্যায়
কবি জীবনানন্দ দাশকে নিয়ে বই কিছু কম নেই। তাঁর জীবন, তাঁর প্রবণতা এবং তাঁর লেখালিখি নিয়ে শব্দ খরচ হয়েছে অনেক, তাঁর মতো কিংবদন্তি-কে নিয়ে যা খুব স্বাভাবিক। সেই সব লেখালিখির, বইপত্রের গুরুত্ব স্বীকার করেও বলা যেতে পারে, কিছু ঝাপসা মন্তব্য-সমাহার। কিছু আল্ল্গা যুক্তিহীন তারিফও কম হয়নি এই দেশে, এই ভাষায়। 'আমার জীবনানন্দে'র উদ্দেশ্য কিন্তু খুব স্পষ্ট। একেবারে সরাসরি, নির্দিষ্ট প্রতিনিধিস্থানীয় কবিতা ধরে কবির মনন ও সৃজনকে স্পর্শ করা, তাকে বিশ্লেষণ এবং অনুধাবন। জীবনানন্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কবিতার এই নিবিড় পাঠ, বিশেষত এই পাঠ-পদ্ধতি, হয়তো বুঝতে সাহায্য করবে, সাধারণভাবে কবিতা কীভাবে পড়তে হয়, কীভাবে কবিতা পড়া উচিত। পুরোটা প্রাজ্ঞের মতো নয়, কিছুটা অন্ধের মতো, ছুঁয়ে ছুঁয়ে, শব্দ ও অনুষঙ্গকে। শুধু মেধা নয়, কিছুটা হৃদ্গত অনুনয় দিয়ে। ছক কষা পূর্বনির্দিষ্ট তত্ত্বকথায় নয়, সংরাগ এবং ভালোবাসা দিয়ে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি