বৈচিত্র্যের বারাণসী
অনিরুদ্ধ সরকার
প্রচ্ছদ রূপায়ণ : সুপ্রতীম রায় ও শব্দ গ্রাফিক্স
শিবের শহর বারাণসী। ভারতের আধ্যাত্মিক রাজধানী। বারাণসীর গঙ্গা যুগ যুগ ধরে 'সনাতন সভ্যতা'-র সাক্ষী। পৃথিবীর প্রাচীন শহরগুলির মধ্যে বারাণসী আজও জীবন্ত তার ঐতিহ্যে ও ভাবনায়। তাই বেনারসের বৈচিত্র্য এক জীবনে ধরা অসম্ভব। এখানে প্রতিটি ঘাটে বদলে যায় জীবনের সংজ্ঞা। আর প্রতিটা মুহুর্তে বদলে যায় ফোটোগ্রাফারের ফ্রেম। এই শহর চোখে নয়, অনুভবে ধরা দেয়। তাই, বেনারস এক অনন্ত অনুভূতির নাম। লেখক-সাংবাদিক অনিরুদ্ধ সরকারের কলমে সেই অনুভূতিরই হাজারো বিষয় ধরা পড়েছে। দীর্ঘ গবেষণা ও অনুসন্ধানের বই 'বৈচিত্র্যের বারাণসী'।।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি