বেড়ানোর হাতছানি

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
প্রসেনজিৎ পোদ্দার

মূল্য
₹400.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

বেড়ানোর হাতছানি 

প্রসেনজিৎ পোদ্দার 

বেড়ানোর হাতছানি' আদতে বেশ কিছু ভ্রমণনিবন্ধের সংকলন, যার অধিকাংশই, বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে কলকাতার নামীদামী কিছু পত্রপত্রিকায়। ভোরের পাহাড়ের রোমান্টিসিজম, দিনের পাহাড়ের ভাবগম্ভীর বজ্রকাঠিন্য ও সময়ের হেরফেরে পাহাড়ি বর্ণময়তার বৈচিত্র ভ্রমণ পিপাসুদের বেশি আকর্ষণ করে। ফলে সংকলনটির সিংহভাগ নিবন্ধই পাহাড়ি উপত্যকার বিভিন্ন বিপদসংকুল অথচ দৃষ্টিনন্দন শৈলশহরের উপর রচিত। প্রতিটি নিবন্ধেই, লেখকের ঐকান্তিক চেষ্টা ছিল, ঠিক যেমন দেখেছেন ও উপলব্ধি করেছেন, হুবহু তেমনই উপস্থাপন করার, যাতে সেই মুহূর্তের অভিজ্ঞতার উপলব্ধিও মাননীয় পাঠককুলের মননে ও মস্তিষ্কে প্রোথিত হয়ে যায়; তাঁরাও যেন সেই রোমাঞ্চকর পথে যাত্রা করার অভিজ্ঞতার সাথে একাত্মবোধ করতে পারেন। আবার অনেক ভ্রমণপিপাসুদেরকে আকর্ষণ করে গহন জঙ্গলের স্নিগ্ধ মৌনমুখরতা ও সাগরজলের অবিরাম কর্মব্যস্ততা। সেই কারণেই সংখ্যায় অপেক্ষাকৃত কম হলেও, সমুদ্র ও জঙ্গলসংক্রান্ত কিছু ভ্রমণনিবন্ধও জায়গা করে নিয়েছে। পাহাড়-জঙ্গল-সমুদ্র ও ইতিহাসের মিশেলে গড়ে ওঠা 'বেড়ানোর হাতছানি'-শীর্ষক এই ভ্রমণ-সংকলনটি সকল পাঠক-পাঠিকারী সমাদর লাভ করবে।

প্রকাশক
মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ
১০, শ্যামাচরণ দে স্ট্রীট, কলকাতা - ৭০০০৭৩
অনুসরণকারী: 44362

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি