বেশ্যালয় : কলিকাতা সহ ঔপনিবেশিক ভারত
অমিতাভ পুরকায়স্থ
ঔপনিবেশিক আমলের বেশ্যালয়ের ইতিহাস কি আসলে শুধুই কলকাতার ইতিহাস?
এই বইটির আলোচনার সূত্রপাত বাংলার কলকাতা থেকে হলেও, এর পরিপ্রেক্ষিত আসলে অখণ্ড ভারতের।
ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা। একদিকে গড়ে উঠছে আধুনিক শিক্ষাব্যবস্থা, চলছে ‘তথাকথিত’ রেনেসাঁ; অন্যদিকে বউবাজার ও চিৎপুরের অলিগলিতে গড়ে উঠছে এক সমান্তরাল অর্থনীতি—যেখানে পণ্য হচ্ছে শরীর।
কিন্তু কলকাতার বাইরে তাকালেই দেখা যায়, ছবিটা খুব একটা আলাদা নয়।
বোম্বাইয়ের ব্যস্ত বন্দর থেকে পাঞ্জাবের দুর্গম ক্যান্টনমেন্ট—ব্রিটিশ ভারতের নানা প্রান্তে ছড়িয়ে ছিল একই ধরনের নিয়ন্ত্রণব্যবস্থা।
‘লক হাসপাতাল’ (Lock Hospital) থেকে শুরু করে ‘পতিতা’ তকমা দিয়ে নারীদের নিবন্ধন করার প্রক্রিয়া—নারীর শরীরকে নিয়ন্ত্রণ, নজরদারি ও শ্রেণিবদ্ধ করার এই ব্যবস্থা কোনও একটি শহরের বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এর পিছনে ছিল সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণের এক সর্বভারতীয় নীল নকশা।
কলকাতা থেকে শুরু হয়ে তাই এই বইয়ের যাত্রা পৌঁছে যায় ঔপনিবেশিক ভারতের বিস্তৃত ভূগোলে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি