ভালোবাসা = মিথ্যের শিল্প
রমানাথ রায়
প্রচ্ছদশিল্পী : হিরণ মিত্র
রমানাথ রায় নিজেই একটি সাহিত্য আন্দোলন, বাংলা কথাসাহিত্যের মোড় ঘুরিয়েছেন তিনি প্রতিভার জোরে।
বাক্যগঠন, চরিত্রনির্মাণ, সংলাপে এনেছেন এক নতুন শৈলী। অনন্য কৌতুক। তির্যক ভঙ্গি। রমানাথ রায়ের নতুন গল্প হাতে পেলেই পাঠক বসেন নড়েচড়ে। এই বার এক চমকপ্রদ ভাবনার তিনটি গল্প নিয়ে প্রকাশিত হল ভালোবাসা = মিথ্যের শিল্প।
প্রথম গল্প 'সত্য বলিব না'। এককথায় বলা যায় ব্ল্যাক হিউমার।
ছেলেবেলা থেকে আমাদের শেখানো হত সদা সত্য কথা বলিবে। কিন্তু সত্য কথা বলা যে কত বিপজ্জনক হতে পারে তা এই গল্পে দেখিয়েছেন গল্পকার। গল্পটি লেখা হয়েছে এমন এক ব্যঙ্গ-কৌতুকের মাধ্যমে যাকে 'কৃষ্ণপ্রাপ্তি' গল্পেও ব্ল্যাক হিউমার ছড়িয়ে আছে কাহিনি জুড়ে। মা ও ছেলের বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বে এই গল্পের নির্মাণ।
'ভালোবাসা = মিথ্যের শিল্প' গল্পেও ব্ল্যাক হিউমারের ছোঁয়া। নায়ক অতি-সাধারণ একটি ছেলে, যার কাছে কোনো মেয়েই অসাধারণ নয়। সব মেয়েই তার কাছে সাধারণ। কিন্তু মেয়েরা কিছুতেই নিজেদের সাধারণ বলে ভাবতে পারে না। এবং তারাও চায় একটি অসাধারণ ছেলে। বিজন বলে একটি চরিত্রের দ্বারা সম্মোহিত হয়ে এই গল্পের মেয়েরা নিজেদের অসাধারণ বলে ভাবে। এইভাবেই নানান ঘটনায় তৈরি হয়েছে অনন্য সব কৌতুক। অবশ্য সবকিছু ছাপিয়ে লেখার প্রসাদগুণে আবার নিজেকেই নতুনভাবে চিনিয়ে দেন রমানাথ রায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি