ভারতীয় সংস্কৃতির সন্ধানে

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
তিলক পুরকায়স্থ
প্রকাশক অমর ভারতী

মূল্য
₹400.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ভারতীয় সংস্কৃতির সন্ধানে 

ডাঃ তিলক পুরকায়স্থ 

অমর ভারতী প্রকাশিত ডাঃ তিলক পুরকায়স্থ রচিত ভারতীয় সংস্কৃতির সন্ধানে পুস্তকটি এই পর্বে রয়েছে সিংহল ও যবদ্বীপ-সুবর্ণদ্বীপ ও বালি দ্বীপের হিন্দু বৌদ্ধ সংস্কৃতির কথা যেখানে আজও শ্রদ্ধা সঙ্গে সমস্ত নয়ভিরাম মন্দির রক্ষিত হয়েছে তার কথা--একসময়ে এই হিন্দুধর্মের দেবদেবী কতদূর বিস্তৃত ছিল তা লেখক চাক্ষুস পর্যবেক্ষণ করে সেখানকার হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার  অনুষ্ঠানের কথা বর্ণনা করেছেন।লেখক একজন প্রখ‍্যাত চিকিৎসক হলেও ভ্রমণ ও ছবিতোলায় তাঁর বিশেষ আগ্রহ থাকার পাশাপাশি ক্ষেত্রচর্চা ও ইতিহাসের প্রতি আগ্রহ আমাদের লজ্জায় ফেলে দেয়। সিংহল বা বর্তমানে শ্রীলঙ্কা একসময় পর্তুগীজ ও ব্রিটিশ অধীনে ছিল--প্রাচীন শহর অনুরাধাপুরের বৌদ্ধ সংস্কৃতির নিদর্শন আজও খুব সুন্দর রক্ষণাবেক্ষণ করছেন বর্তমান স্বাধীন শ্রীলঙ্কা--শুনলে অবাক হতে হয় এই দেশের অর্থনীতির একটি অংশ বিদেশী ভ্রমণার্থীদের থেকে আসে।এছাড়া সীতার অশোক বন,বারণ ও স্মৃতি বিজড়িত জায়গার কথার উল্লেখ রয়েছে।মুসলিম প্রধান অতুলনীয় ইন্দোনেশিয়া  একসময় হিন্দু প্রধান রাষ্ট্র ছিল--আজও হিন্দুদের মন্দিরের কিছু অংশ অবিকৃত রয়েছে--পাশাপাশি বৌদ্ধদের স্মৃতিসৌধের কথা লেখক উল্লেখ করেছেন।ভ্রমণপিপাসু মানুষের কাছে এটি একটি গাইড হিসেবে কাজ করবে বলে আমার ধারণা--বেশ কিছু সাদাকালো ছবি বইটির মর্যাদা বাড়িয়েছে-বইটির প্রকাশক বইয়ের প্রচ্ছদ,বাধাই ও ছাপার উপর বিশেষ লক্ষ‍্য রাখায় প্রায় ত্রুটিবিচ্যুতি চোখেই পড়েনি বললেই চলে। সবার পক্ষে এই দেশে যাওয়া সম্ভব না হলেও বইটির লেখা মানসভ্রমণের আনন্দ দেবে। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি