ভোরের আগে : বুদ্ধদেব গুহ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
বুদ্ধদেব গুহ

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ভোরের আগে 

বুদ্ধদেব গুহ 

'ভোরের আগে' কি কুঁড়ি নামের সেই আশ্চর্য মেয়ের গল্প, যে তার প্রখর ব্যক্তিত্ব দিয়ে ক্রমশ জয় করে চলেছিল কাছের-দূরের যাবতীয় মানুষের মনের ভূখণ্ড? নাকি এ-কাহিনি মানু সেন নামের সেই প্রবল পরাক্রান্ত অশীতিপর বৃদ্ধের, বেঁচে থাকবার অর্থ জেনে যিনি জয় করেছেন মৃত্যুভয়? অথবা এ-উপন্যাস শুভেন নামের আমেরিকা-প্রবাসী সেই ডাকসাইটে বিজ্ঞানীর, একমাসের ছুটিতে হাজারিবাগে এসে যার জীবনের সমস্ত ধ্যানধারণা বদলে যেতে শুরু করেছিল কুঁড়ি ও মানু সেনের সান্নিধ্যে? সন্দেহ নেই, 'ভোরের আগে' এই তিনজনেরই দারুণ কৌতূহলকর টানাপোড়েনের কাহিনি এবং সব ছাপিয়ে বৃহত্তর এক সত্যের উদ্‌ঘাটন।

প্রেমের গল্পের নামে প্যানপ্যানে কাহিনি শোনাতে চাননি বুদ্ধদেব গুহ, 'ভোরের আগে' তাই বড়-অর্থে জীবনেরই গল্প। যেমন অপ্রতিরোধ্য এর গল্পের টান, তেমনি জোরালো রঙে জীবন্ত করে ফোটানো এর প্রতিটি চরিত্র। যতটা মুগ্ধ করে, ততটাই ভাবায় 'ভোরের আগে'।

প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36442
সর্বাধিক বিক্রীত বই

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

সর্বাধিক বিক্রীত বই