বলিউডের নব্বই দশক
হিন্দি সিনেমার এক যুগসন্ধিক্ষণ
মুহাম্মদ আব্দুল আলিম
নব্বইয়ের দশক বলিউডের ইতিহাসে এক অনন্য সন্ধিক্ষণ, যেখানে পুরনো ধ্যানধারণার সঙ্গে নতুন যুগের আগমনের সংঘাত ও সংলাপ একসঙ্গে ধরা পড়ে। এই সময়টায় হিন্দি সিনেমা বদলে যায় ভেতর থেকে-নায়ক নায়িকার রোমান্স পায় নতুন ভাবাবেগ, পরিবারকেন্দ্রিক আবেগ ফিরে পায় কেন্দ্রস্থল, আর বাজার অর্থনীতির প্রভাবে চলচ্চিত্র হয়ে ওঠে আরও বাণিজ্যনির্ভর ও বিশ্বমুখী। ভিডিও কংসেট, স্যাটেলাইট টেলিভিশন এবং গ্লোবালাইজেশনের ঢেউ বলিউডকে এনে দেয় এক নতুন দর্শকসমাজ, যার চাহিদা ও রুচি ছিল আগের থেকে সম্পূর্ণ আলাদা।
এই দশকেই একদিকে যেমন উদিত হন শাহরুখ খান, সালমান খান, আমির খানের মতো নতুণ প্রজন্মের তারকারা, অন্যদিকে নির্মাতারাও খুঁজে পান পড়া বলার নতুন ভঙ্গি। প্রেম, বন্ধুত্ব, পারিবারিক মূল্যবোধ সবকিছুই নতুনভাবে নির্মিত হয় পর্দায়, তৈরি হয় এক নস্টালজিক অথচ আধুনিক আবহ। 'বলিউডের নব্বই দশকঃ হিন্দি সিনেমার এক যুগসন্ধিক্ষণ' বইটি সেই পরিবর্তনের ইতিহাস, সেই আবেগের বিবর্তন এবং সেই সময়ের সাংস্কৃতিক রূপান্তরকে বিশ্লেষণ করে এটি শুধু একটি চলচ্চিত্র-ইতিহাস নয়, বরং একটি যুগের মানসিকতা, স্বপ্ন এবং সমাজ বাস্তবতার দলিল।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি