ব্যূহ-বিন্যাস : রঞ্জনা ভট্টাচার্য

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Ranjana Bhattacharya

মূল্য
₹350.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ব্যূহ-বিন্যাস 

রঞ্জনা ভট্টাচার্য 

ব্যূহ 

নির্মিতি একজন স্কুল শিক্ষিকা, অসুস্থ শ্বশুর, প্যারালাইজড শাশুড়ি, ডিফিকাল্ট চাইল্ড তীর্থ, স্বামী কল্যাণকে নিয়ে সংসার। স্বামী-স্ত্রীর বন্ধনও দৃঢ়। হঠাৎ এক্সিডেন্টে নির্মিতির জীবন বদলে যায়। তার কোমরের নীচ থেকে শরীর অসাড় হয়ে যায়। এই সময় ওকে চিকিৎসা করে ওর বন্ধুর দাদা সাম্য। ধীরে ধীরে চিকিৎসক সাম্যের প্রতি দুর্বলতা বৃদ্ধি পায়। কাহিনিতে প্রবেশ করে আরও দুই নারী চরিত্র শবনম ও জেসিকা। তাদের জীবনের পথও বন্ধুর । নির্মিতি, জেসিকা আর শবনম পথশিশুদের নিয়ে কাজকর্ম শুরু করে। এদিকে নির্মিতির স্পাইনাল কর্ডের অপারেশনের প্রয়োজন হয়, কিন্তু নির্মিতি আর অপারেশন করাতে চায় না। ও ইউত্থানেশিয়া সেন্টারে গিয়ে শান্তিপূর্ণ মৃত্যু পেতে চায়। যে মুহূর্তে ও ইউথানেশিয়া সেন্টারের শান্তি কক্ষে প্রবেশ করতে যাবে, সেই মুহূর্তে সাম্যের ফোন আসে, আর কাহিনি বয়ে চলে অন্য খাতে। 

বিন্যাস 

ব্যঙ্গমা-ব্যাঙ্গমী এক আধুনিক রূপকথায় মানুষ- মানুষীর যন্ত্রণা ব্যক্ত করেন। সংশোধনাগারের এক নতুন চিত্র পাওয়া যায়, যেখানে পদ্মফুলের জলাশয়, বিভিন্ন ফুল আর সব্জির ক্ষেত। রবীন্দ্রনাথের রক্তকরবী নাটক, গান, সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে সংশোধনাগারে থাকা অপরাধীদের পরিবর্তনের চেষ্টা করা হয়। শ্লোক, এক অর্ধনারীশ্বর ব্যক্তি এই চেষ্টা করেন তার সঙ্গে সহযোগিতা করে রম্যাণী ও দ্যুতিমান। রম্যাণী রবীন্দ্রনাথের রক্তকরবী ও ও ঋষি অরবিন্দের 'দিব্য জীবন' নিয়ে একটা প্রজেক্ট করার চেষ্টা করছে। সংশোধন হওয়া অথবা না হওয়া সেটা সময় বলবে। চেষ্টা, শুধু চেষ্টাটুকু আমরা করতে পারি।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি