ক্যাফে কিছুক্ষণ ও অন্যান্য
অভীক দত্ত
একটা ক্যাফে দাঁড় করানো কি সত্যিই সহজ? বিশেষ করে যেখানে চারটে দোকান পরেই মাথা তুলছে নতুন কোনও ক্যাফে! তীব্র প্রতিযোগিতার মধেও নিজের স্বপ্নের ক্যাফে প্রতিষ্ঠা করার লড়াইকে ঘিরে এই উপন্যাসে উঠে এসেছে রা ও তার দিদি হৈমন্তীর জীবনের নানা ওঠাপড়া ও সম্পর্কের টানাপোড়েনের গল্প।
গ্রহণ
রুপোলি পর্দার জগতে একের পর এক আত্মহত্যা। এর নেপথ্যে কি শুধুই অবসাদ? নাকি লুকিয়ে রয়েছে আরও গভীর কোনও রহস্য? বিষাণ কি শেষ করতে পারবে তার বহু আকাঙ্ক্ষিত সিনেমাটা? সুস্মিতার প্রতিশোধই বা শেষপর্যন্ত পূর্ণতা পাবে কি? পর্দার কাহিনি আর পর্দার পিছনের বাস্তবতা যেখানে মিলেমিশে একাকার হয়, টলিপাড়ার ক্ষমতা, লোভ ও আপসের আড়ালে চাপা পড়ে যাওয়া এমনই কিছু মানুষের জীবন নিয়ে এই উপন্যাসের টানটান আখ্যান।
হিউয়েন সাঙ ও তারা তিন জন
বিতান, রুদ্র ও সন্দীপ একই অফিসের সহকর্মী, একই মেসের বাসিন্দা। তিন জনেরই ওভারওয়েট, খাওয়াদাওয়ার অভ্যাসে বাড়ছে ভুঁড়িও। অবশেষে সিদ্ধান্ত—ওজন কমাতেই হবে! শুরু হয় হাঁটা, আর সেই সঙ্গে একের পর এক নতুন চ্যালেঞ্জ। কিন্তু সংকল্প করলেই কি লক্ষ্যে পৌঁছানো যায়? নাকি মাঝপথেই খেতে হয় হোঁচট? তিন বন্ধুর এই অভিযান কোথায় গিয়ে থামবে, তা ধরা আছে এই উপন্যাসে।
পাঠকের জন্য দুই মলাটের মধ্যে রইল তিনটে ভিন্ন স্বাদের আকর্ষণ, যা কখনও তাকে ভাবাবে, কখনও কৌতূহলী করে তুলবে, কখনও বা তার মুখে ফোটাবে হাসি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি