ছেঁড়া তার

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সুচিত্রা ভট্টাচার্য

মূল্য
₹400.00
ক্লাব পয়েন্ট: 30
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ছেঁড়া তার 

সুচিত্রা ভট্টাচার্য 

এক মহকুমা আদালতের বিচারক শুভময়। আদর্শবান, নীতিনিষ্ঠ। একমাত্র সন্তান মুনিয়াকে হারিয়ে স্ত্রী ঋতির সঙ্গে এক শীতল দাম্পত্যে থমকে গেছে ওদের যৌথ জীবনযাপন। মফসসলের সরকারি কোয়ার্টারে বেয়ারা-খানসামা-চৌকিদার পরিবেষ্টিত জীবন শুভময়ের। ঋতি থাকে নিজের মায়ের সঙ্গে কলকাতায় ভাড়া-করা ফ্ল্যাটে। সন্তানশোক ভুলতে তার অবলম্বন কবিতা লেখা আর বুটিক 'মায়াবিনী'। এ ছাড়াও তাকে সঙ্গ দেয় কবি-আবৃত্তিকার-লেখক-শিল্পীর বন্ধুমহল। এবং তার গুণমুগ্ধ স্তাবক কবি সোমদত্ত। ঋতির চোখে শুভময় এক আবেগবর্জিত, ন্যায়নীতিগ্রস্ত, অসামাজিক পুরুষ। তবু সেই শুভময়কেই ঋতির নতুন বুটিকের জন্য টাকার জোগাড় করতে ক্রিমিনাল ল-ইয়ার চন্দ্রচূড় চৌধুরীর দ্বারস্থ হতে হয় সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে। এই ঘটনার মানসিক চাপ ও বিবেকদংশন থেকে মুক্তি পেতে শুভময় জড়িয়ে পড়ে আশ্রয় ও বিচারপ্রার্থিনী অসহায় তাপসীর সঙ্গে। ঘনিষ্ঠ শারীরিক সম্পর্কও স্থাপিত হয় তাদের মধ্যে। ঋতি এদিকে সোমদত্তের সঙ্গে শরীরী মিলনের মুহূর্তে আবিষ্কার করে সোমদত্ত নয়, তাকে আসলে অতল গভীরে ভালবাসে শুভময়ই। কিন্তু শেষ পর্যন্ত কী ঘটবে? শুভময়ের সমস্ত অপরাধবোধের অবসান হবে কি ঋতির কাছে ফিরে এসে? সেই সূক্ষ্ম অনুভবের টানাপড়েনে নির্মিত হয়েছে সুচিত্রা ভট্টাচার্যের দুরন্ত উপন্যাস 'ছেঁড়া তার'। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি