চেতনার-ছায়াপথ
মৌসুমী রায়
প্রচ্ছদ : বৃষ্টি
যে বার্তা রয়েছে কাব্যগ্রন্থে আলো আসে যেপথে সেপথে আমার বসবাস!
প্রতিনিয়ত ঘটে চলা ভয়ঙ্কর পাশবিক ঘৃণ্য ঘটনাসমূহে আমরা দিশাহারা হই। অপরিণত জীবনবোধে ক্লিষ্ট সমাজ মূলস্রোত থেকে বিচ্ছিন্ন হয়, বিবর্তিত হয় মূল্যবোধ।
এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ও নারী পণ্য হয়, নারী অশিক্ষায় নিমজ্জিত হয়, নারী জীবন উদ্বাস্তু হয়, অন্ধকারাবৃতা হয়... তার দায় নেবে কে? প্রতিদিন শপথ নিই আগামী প্রজন্মকে নতুন করে গড়ে তোলার। মানুষের একেবারে কাছে এসে স্পর্শ করি সাদামাটা জীবন। কখনও আবৃত্তি কখনও বা লিখতে লিখতেই এগিয়ে চলা।
আশালতায় কুসুমিতপ্রত্যয় জানান দেয় 'চেতনার ছায়াপথে' নারীর নক্ষত্র জন্ম হয়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি