ছায়া ও বিভ্রান্তি
কস্তুরী সেন গুপ্ত
'ছায়া ও বিভ্রান্তি' এই নামটা কেন? বইয়ের আসল উদ্দেশ্যটা কী? হাতে তুলে পাঠক-পাঠিকাদের মনে এই প্রশ্ন আসাই স্বাভাবিক। তাঁদের মনের কৌতূহল দূর করার জন্য জানিয়ে রাখি, এই বই হল কিছু ভূত ও কিছু রহস্য গল্পের একটা ছোটখাট সংকলন। বারোটি গল্পের মধ্যে কিছু গল্প অশরীরী সংক্রান্ত, অর্থাৎ যাঁদের অনেকেই সন্ধেবেলায় নাম। না করতে পারার জন্য 'তেনাদের' বলে উল্লেখ করেন, আর কিছু গল্প রহস্য রূপে যা মাঝে মাঝে শেষে দিকে জলের মতন পরিষ্কার হয়ে যায়, আর কিছু মাঝে মাঝে মনে বন্ধ এনে দেয়, যা হল তা কি সত্যি, না এর কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা সম্ভব, বা কোনোরকমে করা যায় কী না।
আমাদের সচেতন মনের ভেতরে আপাতদৃষ্টিতে পাঁচ অর্থাৎ পঞ্চ-ইন্দ্রিয়ের অবস্থান, কিন্তু আরেকটি অর্থাৎ যষ্ঠ ইন্দ্রিয়টিকে অবচেতন মনের অংশ বলে গণ্য করা হয়, যার অস্তিত্ব আমরা এমনি সময়ে টের পাই না, বা হিসেবের মধ্যে রাখি না। এই ষষ্ঠ ইন্দ্রিয়টি আমাদের কখনও ঘুমের মধ্যে বা কখনও জেগে থাকা অবস্থায় নিজের উপস্থিতি জানিয়ে আমাদের সেই জগতের সাথে পরিচিতি করিয়ে দেয় যা আমরা সাদাচোখে টের পাই না, দেখতে পাওয়া তো দূরের কথা। আশা করি পাঠক-পাঠিকারা যারা এই বই হাতে তুলে ধরবেন, তাঁদের এই গল্পগুলি মনে আনন্দ দেবে, আর আমার সামান্য গল্পগুলি তাঁদের মনের ভেতরে চুপটি করে লুকিয়ে থাকা ইন্দ্রিয়টিকে সজাগ করে তুলতে সক্ষম হবে।