কলমিলতা কোমল শেখাল
গার্গী সেনগুপ্ত
কবিতাগুলির কোনওটি জ্যোৎস্নায় পাওয়া, কোনওটি শহরের কঙ্কালে। রুপালি জলের ভিতর যে মুখ দেখা যায়, সেই দিকেই সন্তরণ এদের। অথচ, বারবার জলে তরঙ্গ ওঠে আর হারিয়ে যায় সে মুখ। প্রতিবার ফিরে ফিরে তারই প্রেমে পড়েছেন কবি। বিরহ তারই সাথে। সে কখনও পাশে থাকে, কখনও প্রবাসে।