ক্রাইম কথা : True Stories of the Indian Predators

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Sujoy Poddar

মূল্য
₹588.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ক্রাইম কথা : True Stories of the Indian Predators

সুজয় পোদ্দার 

রাতের অন্ধকারে লুকিয়ে থাকা দানবদের গল্প আমরা সবাই শুনেছি। কিন্তু সেই দানব যদি আপনার ড্রয়িংরুমে বসে আপনার সাথেই চা খায়?

মানুষের মনের সবচেয়ে অন্ধকার গলিগুলো ঠিক কতটা ভয়ংকর হতে পারে, তা হয়তো কোনো কল্পনা বা সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমাতেও তুলে ধরা সম্ভব নয়। রোজকার চেনা ছকের জীবন, হাসিখুশি দাম্পত্য কিংবা পরম নির্ভরতার সম্পর্কের আড়ালে কখন যে এক ঠাণ্ডা মাথার খুনি নিঃশব্দে জন্ম নেয়, তা আমরা টেরও পাই না।

ক্রাইম কথা ভারতের অপরাধ ইতিহাসের এমন কিছু রক্তহিম করা বাস্তব ঘটনার জীবন্ত দলিল, যা আপনাকে আপনার চারপাশের মানুষজন সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করবে। রান্নাঘরের সাধারণ প্রেসার কুকার যখন হয়ে ওঠে কসাইখানার হাতিয়ার, ভালোবাসার ছদ্মবেশে যখন কেউ প্রিয়জনের মুখে তুলে দেয় প্রাণঘাতী সায়ানাইড, কিংবা সমাজের রক্ষকই যখন হয়ে ওঠে হাইওয়ের সবচেয়ে বীভৎস ভক্ষক---তখন বাস্তবের নৃশংসতা যে-কোনো কল্পকাহিনিকে অনায়াসে হার মানায়। ক্ষমতার অন্ধ লোভ, বিকৃত যৌন লালসা আর পরকীয়ার জেরে একেবারে সাধারণ চেহারার মানুষ কীভাবে রাতারাতি রাক্ষসে পরিণত হয়, তারই এক শিউরে ওঠা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ছড়িয়ে আছে এই বইয়ের পাতায় পাতায়। শুধু ব্যক্তিমানুষ নয়, ক্ষমতা ও দুর্নীতিকে আড়াল করতে এক সুবিশাল রাষ্ট্রযন্ত্র কীভাবে নির্লজ্জের মতো প্রমাণ লোপাটের ভয়ংকর খেলায় মেতে ওঠে, তারও এক নগ্ন এবং রূঢ় সত্য উন্মোচিত হয়েছে এখানে।

আপনি কি প্রস্তুত মানবমননের সেই চূড়ান্ত  তমসাচ্ছন্নতার মুখোমুখি হতে? পাতা ওল্টাবার আগে মাথায় রাখবেন, আপনি যদি দুর্বল হৃদয়ের হন বা আপনি যদি নৃশংতার বর্ণনায় স্বাচ্ছন্দ্য বোধ না করেন তবে এ বই আপনার জন্য নয়। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি