কালীকথা : সমাপন চক্রবর্তী

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Samapan Chakraborty

মূল্য
₹499.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

কালীকথা 

সমাপন চক্রবর্তী 

কালীক্ষেত্র বলতে আমরা যতই কলকাতার নাম উল্লেখ করি না কেন, আদতে সারা বাংলাই হল কালীক্ষেত্র। ব্রহ্মযামল তন্ত্র মতে, তিনিই বঙ্গদেশের অধিষ্ঠাত্রী দেবী। পুরো বাংলা জুড়েই তিনি ছড়িয়ে রয়েছেন ভিন্ন-ভিন্ন রূপকে। কখনো মূর্তিতে তো কখনো ঘটে, কখনো আবার শুধুই একটুকরো পাথরে কিংবা যন্ত্রে তাঁর উপাসনা করে বাংলা মানুষ। মূর্তিতেও রয়েছে একাধিক পার্থক্য---কখনো তিনি মা রূপে তো কখনো আবার কন্যা রূপে পূজিতা হন। এপার-ওপার বাংলা মিলিয়ে এমনই ১০৮টি কালীপূজার বিবরণ তুলে ধরা গ্রন্থের প্রথমাংশে, যাঁদের প্রত্যেকের রয়েছে নিজস্ব আঞ্চলিক বৈশষ্ট, নিজস্ব রীতি, নীতি। 

কিন্তু শুধু বাংলার কথা বললেই তো শেষ হয় না কালীর কথা। সমগ্র ভারতবর্ষ জুড়েই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তাঁর উপাসনাস্থল। সাধকের মনোবাঞ্ছা পূরণে তিনি বিভিন্ন স্থানে আবির্ভূত হয়েছেন ভিন্ন-ভিন্ন সত্ত্বায়, বিভিন্ন রীতিতে তাঁর আরাধনা করা হয় কোথাও বৈষ্ণব তো আবার কোথাও শাক্ত ঘরানায়। কোথাও চালকুমড়ো বা আখ বলি দিয়ে তাঁর পুজো হয় তো কোথাও বলি হয় মাসকলাই কিংবা ছাগল, মোষ। সারা ভারতবর্ষ থেকে ছেনে-ছেঁচে এমন ৫১টি বিশিষ্ট কালীর কথা তুলে ধরা পুস্তকের দ্বিতীয়াংশে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি